হারলেই বিদায়। জিতলে এশিয়া কাপে চতুর্থবারের মতো ফাইনালে খেলার সুযোগ। এমন কঠিন সমীকরণের অঘোষিত ‘সেমিফাইনাল’ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ।টস হেরে প্রথমে ব্যাট করা পাকিস্তান ৮ উইকেট হারিয়ে ১৩৫ রানের বেশি করতে পারনি। রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে ভারতের সঙ্গে খেলতে হলে বাংলাদেশকে ১২০ বলে ১৩৬ রান করতে হবে।১২০ বলে ১৩৬ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ। শাহিন শাহ আফ্রিদির করা ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন পারভেজ হোসেন ইমন। আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।পাকিস্তান শিবিরে ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানেন বাংলাদেশ দলের গতিময় পেসার তাসকিন আহমেদ। তার করা ওভারের চতুর্থ বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান। তিনি চার বলে মাত্র ৪ রানে ফেরেন।এরপর দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে পাকিস্তান শিবিরে দ্বিতীয় আঘাত হানেন শেখ মেহেদী হাসান। তিনি ওভারের চতুর্থ বলে সাইম আইয়ুবকে সাজঘরে ফেরান। তার বিদায়ে ১.৪ ওভারে ৫ রানে ২ উইকেট হারায় পাকিস্তান।প্রথম দুই ওভারে ২ উইকেট পতনের কারণে পাওয়ার প্লের ৬ ওভারে ২৭ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। ৬.৩ ওভারে দলীয় ২৯ রানে ফেরেন পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান ফখর জামান। তিনি রিশাদ হোসেনের লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে ফেরেন। তার আগে ২০ বলে মাত্র ১৩ রান করার সুযোগ পান পাকিস্তানের এই ওপেনার।এরপর নবম ওভারে বোলিংয়ে এসেই পাকিস্তানের মিডলঅর্ডার ব্যাটসম্যান হুসাইন তালাতকে আউট করেন রিশাদ হোসেন। তার বলে সাইফ হাসানের হাতে ক্যাচ তুলে দিয়ে দলীয় ৩৩ রানে ফেরেন। তালাত ৭ বলে ৩ রানের বেশি করতে পারেননি।  ১০.৫ ওভারে দলীয় ৪৯ রানে ফেরেন পাকিস্তানের অধিনায়ক আগা সালমান। তিনি ২৩ বলে মাত্র ২০ রান করে মোস্তাফিজুর রহমানের বলে আউট হন।ইনিংসের শুরু থেকে ব্যাটসম্যানদের এমন আসা-যাওয়ার মিছিলের কারণে ১১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫১ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। তবে শেষ ৯ ওভারে পাকিস্তান ৩ উইকেট হারালেও করে ৮৪ রান করে পাকিস্তান।১২তম ওভারে তিনবার লাইফপান শাহিন শাহ আফ্রিদি। রিশাদ হোসেনের করা ওভারের প্রথম বলে এক্সট্রা কাভারে শাহিন আফ্রিদির সহজ ক্যাচ নিতে পারেননি নুরুল হাসান সোহান। পরের বলে পাকিস্তান ব্যাটসম্যান বেঁচেযান আম্পায়ার্স কলের কারণে। আর পঞ্চম বলে আকাশে তুলেও মেহেদী হাসান ক্যাচ মিস করায় বেঁচে যান আফ্রিদি। ১ রানে প্রথম দুবার বেঁচে যাওয়া আফ্রিদি তৃতীয়বার বেঁচেছেন ২ রানে। ১৩.৩ ওভারে দলীয় ৭১ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে শাহিন শাহ আফ্রিদিকে ফেরান তাসকিন আহমেদ।এরপর মোহাম্মদ হারিস ও মোহাম্মদ নওয়াজ ঝড়ো ব্যাটিংয়ে দলের স্কোর মোটাতাজা করেন। তাদের কারণেই ১৩৫ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। দলের হয়ে ২৩ বলে দুই চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৩১ রান করেন হারিস। মাত্র ১৫ বলে এক চার আর দুটি ছক্কার সাহায্যে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন নওয়াজ। ১৩ বলে ১৯ রান করেন শাহিন শাহ আফ্রিদি। ২৩ বলে ১৯ রান করেন অধিনায়ক সালমান।বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে ২৮ রানে ৩ উইকেট নেন তাসকিন আহমেদ।  এদিন তিনি টি-টোয়েন্টিতে একশ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন। ৪ ওভারে ১৮ রানে ২ উইকেট নেন রিশাদ হোসেন। ৪ ওভারে ২৮ রানে ২ উইকেট নেন শেখ মেহেদী হাসান।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জন্মসনদ ও সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত
জন্মসনদ ও সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত

জন্মসনদ ও সার্টিফিকেট জালিয়াতি করে অধ্যক্ষ হওয়াসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন Read more

অবৈধ নির্বাচনের মেয়র হতে চাইলে সেটা কি বৈধ হয়, প্রশ্ন সারজিসের
অবৈধ নির্বাচনের মেয়র হতে চাইলে সেটা কি বৈধ হয়, প্রশ্ন সারজিসের

যে নির্বাচন অবৈধ, সেই নির্বাচনের মেয়র আমি কীভাবে হতে চাই? সেটা কীভাবে বৈধ হয়? এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক Read more

কর্মসংস্থান বাড়ানো এখন প্রধান লক্ষ্য: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা
কর্মসংস্থান বাড়ানো এখন প্রধান লক্ষ্য: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোকে বর্তমান সময়ের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ Read more

বিরামপুরে ৪টি অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ১৪ লাখ টাকা
বিরামপুরে ৪টি অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ১৪ লাখ টাকা

দিনাজপুরের বিরামপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত চারটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ১৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৪ জানুয়ারি) সকাল Read more

‘পিআর কিংবা ইভিএম নয়, জনগণ বুঝে ব্যালট পেপার’
‘পিআর কিংবা ইভিএম নয়, জনগণ বুঝে ব্যালট পেপার’

একটি অনির্বাচিত সরকার বেশিদিন টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক। তিনি Read more

জুলাই গণঅভ্যুত্থানে বরিশালের ১৫ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা
জুলাই গণঅভ্যুত্থানে বরিশালের ১৫ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা

জুলাই গণঅভ্যুত্থানে বরিশাল জেলার ১৫ শহিদ পরিবারের সদস্যদের মাঝে সঞ্চয়পত্র ও আর্থিক অনুদানের ১০ লক্ষ টাকা করে মোট ১ কোটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন