নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আকিজ গ্রুপের ক্ষুদ্র ঋণ কর্মসূচি নামের একটি সংস্থা গ্রাহকদের ঋণ দেয়ার নাম করে লাখ লাখ টাকা নিয়ে উধাও হয়েছে প্রতারক চক্র।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঋণ নিতে এসে গ্রাহকরা দেখেন আসবাবপত্র নিয়ে অফিস গুটিয়ে পালিয়েছে কর্মকর্তারা। এ সময় সেখানে তারা কান্নায় ভেঙে পড়েন এবং অভিযুক্তের বিচার দাবি করেন।উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রাহক সংগ্রহ করে ঋণ দেয়ার নামে ১০ শতাংশ করে জামানত সংগ্রহ করে সংস্থাটি। সংস্থার কোম্পানীগঞ্জ শাখার ম্যানেজার হিসেবে গ্রাহকদের কাছে আমিনুল ইসলাম নামে জাতীয় পরিচয় পত্র প্রদান করেন। এমন প্রতারণার শিকার হয়েছেন শতাধিক মানুষ।জানা গেছে, বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ড খান সাহেবের বাড়ির টিপু মিয়া থেকে বিল্ডিংয়ের ৩য় তলায় রুম ভাড়া করে অফিস করে ওই চক্র। বেশ কিছুদিন আসা যাওয়া করে। বৃহস্পতিবার গ্রাহকদের ঋণ দেয়ার কথা ছিল। কিন্তু গ্রাহকরা ওই অফিসে ঋণ নিতে এসে দেখে আসবাবপত্র নিয়ে উধাও হয়ে গেছে প্রতারক চক্র।ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ী সবুজ বলেন, ব্যবসার অবস্থা খুব একটা ভালো না। মালপত্র উঠাতে পারছিনা। ওনারা এসেছেন, বলেছেন কম মুনাফায় ঋণ দেবেন। কাগজপত্রও তেমন লাগবেনা। তাই ৩ লাখ টাকা ঋণের আশায় ৩০ হাজার টাকা সঞ্চয় দিয়েছি। ঋণ দেয়ার দিন গিয়ে দেখি তারা কেউ নেই।বসুরহাট পৌরসভা ৭ নং ওয়ার্ডের আনোয়ার হোসেন নামে অপর এক ভুক্তভোগী জানান, ঋণ নেয়ার জন্য জামানত দিয়েছিলাম। এখন শুনি তারা উধাও।ভাড়া নেয়া বাসার মালিক টিপু জানান, আমিরুল ইসলাম নামে এক লোক আমার স্ত্রীর কাছে কয়েকদিন আগে আসে আমাদের তৃতীয় তলার খালি বাসা ভাড়া নেয়ার জন্য। যদিও ১ তারিখে বাসায় উঠা ও কাগজপত্র দেয়ার কথা ছিল। তারা সোমবার বলেন, বুধবার তাদের একটা প্রোগ্রাম আছে জেলা ও ঢাকা থেকে অতিথিরা আসবে। তাই কিছু আসবাবপত্র রাখবে। এসব বলে মানুষকে অফিস পরিচয় দিয়ে ঋণ দেয়ার কথা বলে টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে।কোম্পানীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাঈন উদ্দীন বলেন, আকিজ গ্রুপের কোনও এনজিও উপজেলায় নেই, আমি এ এনজিওর নামও শুনিনি। এক ধরনের প্রতারকরা নাম সর্বস্ব এনজিও খুলে মানুষের কাছে থেকে টাকা লগ্নি করে উধাও হচ্ছে। এদের থেকে সচেতন থাকতে হবে। তাদের কাছে টাকা দেয়ার আগে অবশ্যই তাদের কাগজপত্র যাচাই করে নিতে হবে।উপজেলা সমবায় কর্মকর্তা স্মৃতি প্রভা নন্দী বলেন, আকিজ গ্রুপের নামে কোনও প্রতিষ্ঠানের নিবন্ধন তাদের দফতরেও নেই।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
কালিয়াকৈরে  বিএনপির বিক্ষোভ সমাবেশ

গাজীপুরের কালিয়াকৈর  উপজেলায় দেশ ও গনতন্ত্র বিরোধী অপশক্তি দ্বারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে ষড়যন্ত্র Read more

ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা মেনে নেবে রাশিয়া: ট্রাম্প
ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা মেনে নেবে রাশিয়া: ট্রাম্প

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের প্রতি Read more

বাকৃবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন
বাকৃবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন

আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি আয়োজিত হয়েছে। এ বছরের 'মানবাধিকার: আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়' Read more

কালিয়াকৈরে ছাত্র আন্দোলনকারীদের হামলা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার
কালিয়াকৈরে ছাত্র আন্দোলনকারীদের হামলা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুর আলম জিকুকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১৩ মে) দুপুরে গ্রেফতারকৃত নুর Read more

বাংলা‌দে‌শের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া: বাকৃবি উপাচার্য
বাংলা‌দে‌শের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া:  বাকৃবি উপাচার্য

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেছেন, ‘বাংলাদেশের গণতন্ত্রের মা হচ্ছেন বেগম খালেদা জিয়া। Read more

টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধের ঘটনায় নিহতের লাশ উত্তোলন, পুনঃতদন্ত
টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধের ঘটনায় নিহতের লাশ উত্তোলন, পুনঃতদন্ত

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত জব্বার মিয়ার (৬৫) লাশ উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন