গাজীপুরের কালিয়াকৈর  উপজেলায় দেশ ও গনতন্ত্র বিরোধী অপশক্তি দ্বারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে ষড়যন্ত্র মূলক অশালীন প্রচারণার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৬ জুলাই) বিকালে  কালিয়াকৈর ফুলবাড়িয়া রোডে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি,অঙ্গ  সহযোগী সংগঠনের  আয়োজনে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ফুলবাড়িয়া রোড় থেকে শুরু  করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে শেষ হয়। কেন্দ্রীয় বিএনপির  নির্বাহী কমিটির  শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান এর সভাপতিত্বে ও কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক সাইজুদ্দিন আহমেদ এর সঞ্চালনায়   প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,ঢাকা   বিভাগ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক  কাজী ছাইয়েদুল আলম বাবুল, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান,  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন , কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন।এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি  মোখলেছুর রহমান মাষ্টার, হযরত আলী মিলন,   উপজেলা  বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. কামরুজ্জামান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ,  মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন রবিন সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের বিপক্ষে ইতালির নাটকীয় জয়
ইসরায়েলের বিপক্ষে ইতালির নাটকীয় জয়

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা না পাওয়ার শঙ্কায় রয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।  বিশ্বকাপ বাছাইপর্বে প্রতিটি ম্যাচই এখন তাদের Read more

নড়াইলে যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ১
নড়াইলে যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ১

নড়াইল সদর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। Read more

চার বছরে ২০০ বেওয়ারিশ লাশ দাফন করলো বাতিঘর
চার বছরে ২০০ বেওয়ারিশ লাশ দাফন করলো বাতিঘর

বেওয়ারিশ, নামহীন, অচেনা- যাদের মৃত্যুর পরও কেউ দাবি করে না, যাদের জন্য কাঁদে না কোনো আপনজন, তাদের শেষ গন্তব্যে পৌঁছে Read more

শান্তর দুর্দান্ত শতকে শ্রীলঙ্কার সামনে কঠিন লক্ষ্য
শান্তর দুর্দান্ত শতকে শ্রীলঙ্কার সামনে কঠিন লক্ষ্য

শান্তর সেঞ্চুরিতে ভর করে গল টেস্টে ৬ উইকেটে ২৮৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। ফলে শ্রীলঙ্কার সামনে জয়ের লক্ষ্য Read more

উল্লাপাড়ায় সরকারি ভবনে জামায়াতের অফিস, মালিকানা নিয়ে ধোঁয়াশা
উল্লাপাড়ায় সরকারি ভবনে জামায়াতের অফিস, মালিকানা নিয়ে ধোঁয়াশা

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভায় অবস্থিত একটি পরিত্যক্ত ভবনকে কেন্দ্র করে সম্প্রতি ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ভবনটি বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন