সফলতার ধারাবাহিকতা অব্যাহত রেখে সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কলম্বোর রেসকোর্স আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে শক্তিশালী পাকিস্তানকে ২-০ গোলে হারায় লাল-সবুজের কিশোররা।তৃতীয় মিনিটে পাকিস্তান গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। এর এক মিনিট পরেই দারুণ এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন অপু রহমান। তবে এরপর আর কোনো গোল না হলেও ম্যাচে দাপট ধরে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ।পুরো টুর্নামেন্টজুড়ে দাপুটে ফুটবল খেলেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নেপাল ও স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা। অন্যদিকে, পাকিস্তান ভারতের কাছে হেরে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠে।দলের এমন পারফরম্যান্সে আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশের কিশোররা সেমিফাইনালেও দেখিয়েছে গোছানো ফুটবল। দুই অর্ধে একটি করে গোল করে নিশ্চিত করে ফাইনালের টিকিট।চূড়ান্ত লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ঠিক হবে দিনের দ্বিতীয় সেমিফাইনালের ফলাফলের ভিত্তিতে, যেখানে মুখোমুখি হবে ভারত ও নেপাল।আগামী শনিবার (২৭ সেপ্টেম্বর) সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্ব মশা দিবস আজ
বিশ্ব মশা দিবস আজ

আজ ২০ আগস্ট, এই দিনটিতে প্রতিবছর পৃথিবীর বিভিন্ন দেশে মশা দিবস পালিত হয়। কিন্তু মশা দিবস যে পালিত হয়, তা Read more

ক্রীড়া উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন বুলবুল
ক্রীড়া উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন বুলবুল

আগামীকাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। তবে আজ পর্যন্ত নির্বাচন পেছানোর দাবিতে অবিচল ঢাকার ক্লাবগুলো। এই দাবিতে গতকাল Read more

কিশোরগঞ্জ গণঅধিকার পরিষদ থেকে ৯ জন জামায়াতে যোগদান
কিশোরগঞ্জ গণঅধিকার পরিষদ থেকে ৯ জন জামায়াতে যোগদান

কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সোহেল হায়দারসহ ৯ জন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা জামায়াতে ইসলামীর Read more

রাশিয়ায় ২৯ আরোহী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত, সবাই নিহত
রাশিয়ায় ২৯ আরোহী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত, সবাই নিহত

রাশিয়ার ক্রিমিয়ায় একটি সামরিক পরিবহন বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে এ তথ্য জানায় রুশ প্রতিরক্ষা Read more

দুর্নীতিবাজরা নেই, তাই বাজারে গরুর দাম কম : স্বরাষ্ট্র উপদেষ্টা
দুর্নীতিবাজরা নেই, তাই বাজারে গরুর দাম কম : স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই, আর দুর্নীতিবাজরাও নেই বলেই অনেকের হাতে গরু কেনার মতো অর্থ নেই-এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন