প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করেন এক যুগল। প্রথম দিকে মুধুর সম্পর্ক থাকলেও এখন তা তিক্ত। প্রায় তাদের মধ্যে ঝগড়া হয়। দুজনের মধ্যে হাতাহাতি, একে অন্যকে মারধর কিছুই বাকি নেই। তিক্ততার মাত্রা বাড়লে তা আদালতে গড়ায়। বর্তমানে আদালতে তাদের বিবাহবিচ্ছেদের মামলা চলছে। এরই মধ্যে নতুন করে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।স্বামী অভিযোগ করে বলেন, স্ত্রী প্রথমে তাকে মারধর করেন। বাঁচতে তিনি খাটে উঠলেও শেষ রক্ষা হয়নি। স্ত্রী তাকে জাপটে ধরে কান কামড়ে ছিঁড়ে নিয়েছেন। ব্যান্ডেজ করা অবস্থায় থানায় অভিযোগ করেছেন এবং জানিয়েছেন, তিনি আর স্ত্রীর সঙ্গে থাকতে চান না। অন্যদিকে, স্ত্রীও নির্যাতনের পাল্টা অভিযোগ করেছেন।সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে ভারতের উত্তর প্রদেশের কানপুরে এ ঘটনা ঘটে। আহত স্বামী অমিত সোনকার অভিযোগ করেন, আমরা তো গরিব মানুষ, বাজারে সবজি বিক্রি করে সংসার চালাই। আমার সঙ্গে সে খুশি না। সে অনেক টাকা চায় এবং আলাদা বাড়ি চাচ্ছে।অমিতের দাবি, ওই দিন স্ত্রী সারিকাই আগে ঝগড়া শুরু করে। তিনি ঘুমিয়ে ছিলেন। ঝগড়া বাধাতে তার কোনো দোষ নেই।স্থানীয় পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, স্বামী ও স্ত্রীর মধ্যে এরই মধ্যে বিবাহবিচ্ছেদের মামলা ছিল। এই বিরোধের ফলে শারীরিক সংঘর্ষের সূত্রপাত হয়। সারিকার অভিযোগের ভিত্তিতে পুলিশ অমিতের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে প্রতিপক্ষের হামলায় সেচ্ছাসেবক দলের নেতা নিহত
নড়াইলে প্রতিপক্ষের হামলায় সেচ্ছাসেবক দলের নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় সেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। নিহতের নাম মাসুদ শেখ (৫০)। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে খুলনা Read more

‌‘যারা তেল দিতে জানে না, তারা পিছিয়েই থাকে’—সৌম্যর স্ত্রীর ফেসবুক পোস্ট
‌‘যারা তেল দিতে জানে না, তারা পিছিয়েই থাকে’—সৌম্যর স্ত্রীর ফেসবুক পোস্ট

পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশের দল নির্বাচনের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। পুরো সিরিজেই একই একাদশ নিয়ে খেলেছে Read more

জুমার দিনের যে আমলে উট সদকার সওয়াব মেলে
জুমার দিনের যে আমলে উট সদকার সওয়াব মেলে

 জুমার দিন মুসলিম উম্মাহর জন্য এক বিশেষ নিয়ামত। এই দিনটিকে সপ্তাহের সেরা দিন হিসেবে ঘোষণা দিয়েছেন নবী করিম (সা.)। জুমার Read more

পাথরঘাটায় ইয়াবাসহ আটক দুই যুবক
পাথরঘাটায় ইয়াবাসহ আটক দুই যুবক

বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৯৯ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে।সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে তালতলা ব্রিজ সংলগ্ন Read more

চিকিৎসা শেষে রাতে দেশে ফিরছেন ফখরুল
চিকিৎসা শেষে রাতে দেশে ফিরছেন ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসা শেষে আজ রাতে থাইল্যান্ড থেকে দেশে ফিরছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য গত কয়েকদিন ধরে Read more

শাশুড়ির মাথা ফাটাল বউমা!
শাশুড়ির মাথা ফাটাল বউমা!

যশোরে বউমার বিরুদ্ধে শাশুড়ির মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ আগস্ট) সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ভেকুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন