ভারতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর। এসময় ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে বিশেষ ব্যবস্থায় ইলিশ মাছ আমদানি চালু থাকবে। পূজার ছুটির কারনে অনেক শিল্প প্রতিষ্ঠানে কাঁচামালের সংকট দেখা দিতে পারে। তবে এ ছুটিতে বেনাপোল কাস্টম হাউজ ও বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।বিষয়টি নিশ্চিত করে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক এমদাদুল হক লতা জানান, পেট্রাপোল বন্দর দিয়ে দূর্গা পূজা ও বাংলাদেশে সাপ্তাহিক ছুটির কারণে টানা ছয় দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বলে ওপারের সিএন্ডএফ এজেন্ট থেকে পত্র দিয়ে আমাদের জানিয়েছেন। তবে ভারতে বন্ধ থাকলেও বেনাপোলে কাস্টম ও বন্দরে কাজকর্ম স্বাভাবিক থাকবে।ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর ও ৩ অক্টোবর বাংলাদেশে সাপ্তাহিক ছুটি মিলে টানা ছয় দিনের ছুটিতে পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামী ৪ অক্টোবর (শনিবার) সকাল থেকে আবারও এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হবে। তবে ইলিশ মাছ আমদানি চালু থাকবে বিশেষ ব্যবস্থায়।বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ওপারে দূর্গা পুজার ছুটি থাকায় ২৮ সেপ্টেস্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ওপারের কাস্টমস কর্তৃপক্ষ ও সিএন্ডএফ এজেন্টরা আমাদের জানিয়ে দিয়েছেন। ৩ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় ওইদিনও আমদানি-রপ্তানি হবে না। এ সময়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে লোড-আনলোড ও কাস্টমসে কাজ চলবে। বন্দরে মালামাল আনলোড করে ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে। ইলিশ মাছ রপ্তানি অব্যাহত থাকবে। ৪ অক্টোবর সকাল থেকে দু’দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে বলে বলে তিনি জানান।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসেন মুন্সী জানান, ভারতে পুজার ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকলেও ভারতের সাথে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। ভারত থেকে আগত বা বাংলাদেশ থেকে ভারতগামী পাসপোর্টযাত্রীগন স্বাভাবিক নিয়মে যাতায়াত করতে পারবেন।উল্লেখ্য, দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের ভূমিকা অপরিসীম। বেনাপোল থেকে কোলকাতার দুরত্ব ৮৪ কিলোমিটার। এ কারণে এ পথে আমদানিকারকরা আমদানিতে আগ্রহ বেশি। প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ৩শ’ থেকে সাড়ে ৩শ’ পণ্য বোঝাই ট্রাক আসে ভারত থেকে। আর ১০০ ট্রাক পণ্য রপ্তানি হয় ভারতে। এ ছাড়াও শিল্প প্রতিষ্ঠানের কাচাঁ মালামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এই বন্দর দিয়ে। ভারত থেকে আমদানিকৃত পণ্যের ৯০ ভাগই আসে বেনাপোল বন্দর দিয়ে। টানা ছয় দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় এর প্রভাব বাজারে পড়বে বলে আশংকা করছেন ব্যবসায়ীসহ বন্দর ব্যবহারকারীরা।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, নেই লিটন
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, নেই লিটন

এশিয়া কাপের ১৭তম আসরের সুপারের ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে Read more

জুলুমের পরিবর্তন না হলে আন্দোলনের কি দরকার ছিল: মাসুদ সাঈদী
জুলুমের পরিবর্তন না হলে আন্দোলনের কি দরকার ছিল: মাসুদ সাঈদী

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর ১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেন, 'যে ভাষায় আওয়ামী Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি দখলে নিতে বৃদ্ধ বাবার হাত-পা ভেঙে দিলেন ছেলে
ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি দখলে নিতে বৃদ্ধ বাবার হাত-পা ভেঙে দিলেন ছেলে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাড়ি দখল করতে ধন মিয়া (৭৮) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হাত-পা ভেঙে দিয়েছেন তার ছেলে।সোমবার (২৮ জুলাই) দুপুরে Read more

সাংবাদিকের জমি থেকে মাটি বিক্রি, ছাত্রদল নেতা বহিষ্কার
সাংবাদিকের জমি থেকে মাটি বিক্রি, ছাত্রদল নেতা বহিষ্কার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক সাংবাদিকের জমি থেকে মাটি বিক্রির অভিযোগে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক পাভেল মিয়াকে বহিষ্কার করা হয়েছে। সে Read more

ভারত-পাকিস্তান যুদ্ধের মধ্যেও আইপিএল-পিএসএল চলবে
ভারত-পাকিস্তান যুদ্ধের মধ্যেও আইপিএল-পিএসএল চলবে

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধের মধ্যেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আিইপিএল) এবং পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে Read more

ট্রাম্পের হুমকির পর সংলাপের আহ্বান ভেনেজুয়েলার প্রেসিডেন্টের
ট্রাম্পের হুমকির পর সংলাপের আহ্বান ভেনেজুয়েলার প্রেসিডেন্টের

ভেনেজুয়েলার সামরিক বিমানগুলো যদি মার্কিন বাহিনীর জন্য বিপদ ডেকে আনে, তবে সেগুলো গুলি করে ভূপাতিত করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন