ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাড়ি দখল করতে ধন মিয়া (৭৮) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হাত-পা ভেঙে দিয়েছেন তার ছেলে।সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার চাপরতলা ইউনিয়নের তারাউলা গ্রামে এ ঘটনা ঘটে।আহত ধন মিয়া ওই এলাকার মৃত কনাই মিয়ার ছেলে। রাতে তাকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন চিকিৎসকরা। এ ঘটনায় অভিযুক্ত মাসুক মিয়া ভুক্তভোগী ধন মিয়ার প্রথম স্ত্রীর তৃতীয় ছেলে।কান্না জড়িত কণ্ঠে আহত ধন মিয়া অভিযোগ করে বলেন, ‘আমার দুই স্ত্রীর দুই সংসার। প্রথম স্ত্রীর ঘরে ৫ ছেলে ও ১ মেয়ে রয়েছে। দ্বিতীয় স্ত্রীর ঘরে ২ ছেলে ও ৩ মেয়ে আছে। আমি ঐতিহ্যগতভাবে কৃষিজীবী। আমার দুই স্ত্রীর ৭ ছেলেকে আলাদাভাবে ৭টি বাড়ি দিয়েছি। আমি থাকি ছোট স্ত্রীর সঙ্গে একটি বাড়িতে। আমার প্রথম স্ত্রীর তৃতীয় ছেলে মাসুক মিয়া উচ্ছৃঙ্খল প্রকৃতির। তার নামে মামলাও আছে। তাকে দান করা বাড়িতে নিজে বাড়ি না করে আমার বসবাস করা বাড়ির অর্ধেক দখলে নিয়েছে। সে পুরো বাড়ি দখল করে নিতে চায়। এ নিয়ে সোমবার সকালে তার সঙ্গে কথা কাটাকাটি হলে স্থানীয় মসজিদের সামনে আমাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করেছে। আমার হাত ও পায়ে কুপিয়েছে। পরে আমার ছোট স্ত্রীর দুই ছেলেসহ স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’ব্রাহ্মণবাড়িয়ার ট্রমা সার্জন ডা. মো. সোলায়মান মিয়া বলেন, ‘বৃদ্ধ ধন মিয়ার হাত-পায়ের হাড় ভেঙে গেছে। এছাড়া হাত ও পায়ের একটি করে রগ কেটে গেছে অস্ত্রের আঘাতে। উনাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’এ বিষয়ে জানতে অভিযুক্ত মাসুক মিয়ার মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুর ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা অবগত হয়েছি। এই ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুড়িগ্রাম জেলা খাদ্য গুদাম থেকে উধাও ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ টন চাল!
কুড়িগ্রাম জেলা খাদ্য গুদাম থেকে উধাও ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ টন চাল!

কুড়িগ্রাম জেলা খাদ্য গুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় গরমিল পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রবিবার (১১ জানুয়ারি) জেলা Read more

রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ
রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ

রাশিয়া থেকে ছয় লাখ টন জ্বালানি তেল কিনতে নিষেধাজ্ঞা শিথিলের অনুরোধ জানিয়ে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার।আজ সোমবার সচিবালয়ে জ্বালানি Read more

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় বাকৃবির শোক
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় বাকৃবির শোক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় গভীর শোক Read more

‘বাকসু নির্বাচন না হওয়া পর্যন্ত অনশন চলবে’
‘বাকসু নির্বাচন না হওয়া পর্যন্ত অনশন চলবে’

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে অনশন করছেন তিন শিক্ষার্থী। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন Read more

ধর্ষণ নিয়ে ‘মিথ্যা ন্যারেটিভ’ প্রমাণিত হলে এনসিপি নেতাদের বিরুদ্ধে মামলা
ধর্ষণ নিয়ে ‘মিথ্যা ন্যারেটিভ’ প্রমাণিত হলে এনসিপি নেতাদের বিরুদ্ধে মামলা

নোয়াখালীর হাতিয়া উপজেলায় সংঘটিত একটি কথিত ধর্ষণ ঘটনাকে কেন্দ্র করে ‘মিথ্যা ন্যারেটিভ’ তৈরি করে প্রপাগাণ্ডা চালানোর অভিযোগ তুলেছেন ছাত্রদলের কেন্দ্রীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন