পৃথিবীর ৮ম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ জয় করলেন বাংলাদেশের পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৪টায় মানাসলু জয় করেন তিনি।গত ১ সেপ্টেম্বর পৃথিবীর অষ্টম উচ্চতম এই পর্বত জয়ের লক্ষ্যে রওনা দেন তিনি। এ উপলক্ষ্যে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে, তাকে জাতীয় পতাকা তুলে দেন বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদার। এই আয়োজনের মূল উদ্দেশ্য তরুণ প্রজন্মকে পর্বতারোহণের চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা জানানো।তৌফিক আহমেদ গত ১৪ বছর ধরে দেশবিদেশে নিয়মিত ট্রেকিং ও উচ্চ পর্বতারোহণের সঙ্গে যুক্ত ছিলেন। ভারতের নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে তিনি মৌলিক ও উচ্চতর পর্বতারোহণ প্রশিক্ষণও নিয়েছেন তিনি। এর আগে, তিনি ৫ হাজার থেকে ৬ হাজার মিটারের সাতটি পর্বত এবং ৬৫০০ মিটার উঁচু দুটি পর্বত জয় করেন। তার উল্লেখযোগ্য অভিযানের মধ্যে রয়েছে, প্রথম বাংলাদেশি হিসেবে শীতকালীন অভিযানে থার্পু চুল্লি জয়, প্রথম বাংলাদেশি হিসেবে ভাগীরথী-২ (৬৫১২ মিটার) জয়। এছাড়াও গত বছর বিশ্বের অন্যতম কঠিন শৃঙ্গ মাউন্ট আমা দাবলাম (৬৮১৪ মিটার) জয় করেন তমাল।উল্লেখ্য, মানাসলু পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,১৬৩ মিটার (২৬,৭৮১ ফুট)। এটি পশ্চিম-মধ্য নেপালের নেপালি হিমালয়ের অংশ মানসিরি হিমালে অবস্থিত। এই পর্বতশৃঙ্গের নাম সংস্কৃত শব্দ ‘মনসা’ থেকে এসেছে, যার অর্থ ‘বুদ্ধি’ বা ‘আত্মা’। তাই মানাসলু মানে দাঁড়ায় ‘আত্মার পর্বত’। ১৯৫৬ সালের ৯ মে এতে প্রথম আরোহণ করেন তোশিও ইমানিশি এবং গ্যালজেন নরবু। তারা একটি জাপানি পর্বতারোহী দলের সদস্য ছিল। এরপর ১৫ বছর আর কোনো পর্বতারোহী সেখানে পৌঁছাতে পারেননি। ১৯৭১ সালে আবারও জাপানি পর্বতারোহীদের একটি দল মানাসলু পর্বত জয় করে। ১৯৯৭ সালে মার্কিন পর্বতারোহীরা মানাসলুর চূড়ায় উঠতে সক্ষম হন। উচ্চতায় ৮ম হলেও, বিশ্বের প্রাণঘাতী পর্বতগুলোর মধ্যে এর অবস্থান চতুর্থ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনিসুলের বান্ধবী তৌফিকার ১১৪ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
আনিসুলের বান্ধবী তৌফিকার ১১৪ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) ও বান্ধবী তৌফিকা করিমের ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এসব অ্যাকাউন্টে Read more

সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়াই দিয়াবাড়িতে হাট বাণিজ্য
সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়াই দিয়াবাড়িতে হাট বাণিজ্য

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক অস্থায়ী পশুর হাটের ইজারাদার এর নাম ঘোষণা না করলেও দ্বিতীয়বারের মতো উত্তরা দিয়াবাড়ি হাটের দখল Read more

মাদারীপুরে দীপ্তি হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড
মাদারীপুরে দীপ্তি হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড

মাদারীপুরে আলোচিত মাদ্রাসাছাত্রী দীপ্তি ধর্ষণ ও হত্যা মামলায় ইজিবাইক চালক সাজ্জাদ হোসেন খানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ লক্ষ Read more

ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে বহিষ্কারের দাবি
ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে বহিষ্কারের দাবি

ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ। তার অভিযোগ, গাজায় Read more

লোহাগাড়ায় চোরাইমালসহ পেশাদার মহিলা চোর গ্রেপ্তার
লোহাগাড়ায় চোরাইমালসহ পেশাদার মহিলা চোর গ্রেপ্তার

লোহাগাড়ায় স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় করা মামলায় তসলিমা আক্তার নামের এক মহিলা চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।সোমবার (২৫ আগস্ট) রাত সাতকানিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন