প্রথমবারের মতো ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণার সঙ্গে নাচবেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান। তবে এই নাচ শুধু দেখতে পারবেন নিউ ইয়র্কে বাঙালিরা। কেননা ঋতুপর্ণার সঙ্গে জায়েদ খান মঞ্চ শেয়ার করবেন নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে। দূর্গাপূজা উপলক্ষে নিউ ইয়র্কের হিন্দু সম্প্রদায়ের বাঙালিরা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আয়োজনটি করেন ম্যানহাটনের টাইমস স্কয়ারে।আগামী ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত বেঙ্গলি ক্লাব ইউএসএ আয়োজিত পূজা উৎসবের শেষ দিনটিতে থাকবে বিশেষ চমক। সেখানে দুই বাংলার জনপ্রিয় গানগুলোর সঙ্গে তাল মিলিয়ে পারফর্ম করবেন জায়েদ-ঋতুপর্ণা জুটি।জায়েদ খান জানান, ‘প্রথমবার কোনও পূজা উৎসবে পারফর্ম করতে যাচ্ছি। তাও আবার টাইমস স্কয়ারের মতো বিশ্বখ্যাত ভেন্যুতে। পাশাপাশি ঋতুপর্ণার সঙ্গে প্রথমবার একই মঞ্চে উঠতে যাচ্ছি এটাও আমার জন্য বিশেষ আনন্দের।’গত প্রায় এক বছর যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়েদ খান। শুধু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া নয়, স্থানীয় ঠিকানা টেলিভিশনে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামে একটি সেলিব্রিটি শো সঞ্চালনা করে ইতোমধ্যেই দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঁশ কোড়লের নানান পদের রেসিপি
বাঁশ কোড়লের নানান পদের রেসিপি

বাঁশ মানেই যেন গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ। ঘর বানানো থেকে শুরু করে সাঁকো, ঝাড়ু, মাছ ধরার ফাঁদ কিংবা খেলনা — Read more

সপরিবারে ওমরাহ পালনে যাচ্ছেন তারেক রহমান
সপরিবারে ওমরাহ পালনে যাচ্ছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী মাসে সপরিবারে পবিত্র ওমরাহ পালন করবেন। ওমরাহ পালন শেষে নভেম্বরে তার দেশে ফেরার পরিকল্পনা Read more

চমক রেখে পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করল শ্রীলঙ্কা
চমক রেখে পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ওয়ানডে সিরিজ ও ত্রিদেশীয় সিরিজ খেলতে চলতি মাসে পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আসন্ন এই দুই সিরিজের জন্য আজ Read more

এখন সময় নতুন রাজনীতি প্রতিষ্ঠা করার: এবি পার্টি’র ফুয়াদ
এখন সময় নতুন রাজনীতি প্রতিষ্ঠা করার: এবি পার্টি’র ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সংস্কার, বিচার আমারা দেখেছি কোনটার সাথে কোনোটার সংগশিক কোন ব্যস্তবতা Read more

আনোয়ারায় চোর সন্দেহে অটোচালকের পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার দুই ভাই
আনোয়ারায় চোর সন্দেহে অটোচালকের পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার দুই ভাই

সিএনজি চালককে চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে মারধর ও পায়ের রগ কেটে দেওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। সোমবার Read more

সিরিয়াল কিলার সাভারের ‘সাইকো সম্রাট’ পর্বের অবসান
সিরিয়াল কিলার সাভারের ‘সাইকো সম্রাট’ পর্বের অবসান

সাভারের আলোচিত ও কুখ্যাত সিরিয়াল কিলার মশিউর রহমান খান সম্রাট ওরফে সাইকো সম্রাট সোমবার (২৩ মার্চ) সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন