সাংবাদিকদের বেতন-ভাতা নির্ধারণসহ ওয়েজ বোর্ডের বিষয়টি শ্রম মন্ত্রণালয়ের অধীনে নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে তথ্য ভবনে ‘সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া এবং সংবাদপত্র ওয়েজবোর্ড গঠন বিষয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।মাহফুজ আলম বলেন, ‘সাংবাদিকরা শ্রম মন্ত্রণালয়ের অধীনে কাজ করলেও তাদের বেতন তথ্য মন্ত্রণালয় নির্ধারণ করছে। এটি ঠিক নয়। ওয়েজ বোর্ডের বিষয়টি আমরা শ্রম মন্ত্রণালয়ের অধীনে দিতে চাই।’তিনি বলেন, ‘সাংবাদিকেরা অনেকদিন ধরেই মজুরি বোর্ড চাচ্ছেন। এক্ষেত্রে মালিকপক্ষকে রাজি হতে হবে। তাদেরও কথা বলার জায়গা রয়েছে। এ সময় সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে পরিকল্পনা, প্রস্তাবনা ও পক্ষে-বিপক্ষে যুক্তি খন্ডনের জন্য ১০ দিনের সময় বেধে দেন তিনি।’তথ্য উপদেষ্টা আরও বলেন, বেতন না বাড়ালে সাংবাদিকরা বিপথগামী হবেন। ভালো বেতন পেলে সাংবাদিকদের চাঁদাবাজি ও দালালি কমে যাবে। এ সময় মালিকপক্ষের অনিহা বা সদিচ্ছা না থাকায় নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান পুরোপুরি প্রস্তুত: ইরানি প্রেসিডেন্ট
ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান পুরোপুরি প্রস্তুত: ইরানি প্রেসিডেন্ট

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য ইরান পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইসরায়েল যদি নতুন করে যুদ্ধ Read more

মেঘনায় ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, তদন্তের আশ্বাস ইউএনওর
মেঘনায় ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, তদন্তের আশ্বাস ইউএনওর

কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে দরিদ্রদের মধ্যে ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সোমবার (২ জুন) Read more

১৭ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
১৭ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ২ আশ্বিন ১৪৩২ বাংলা, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক-হেলপার নিহত
শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক-হেলপার নিহত

ঝিনাইদহের শৈলকুপায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত Read more

ডাম্প ট্রাক মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে মেকানিক নিহত
ডাম্প ট্রাক মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে মেকানিক নিহত

পঞ্চগড়ের দেবীগঞ্জে ডাম্প ট্রাক মেরামতের সময় ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল ইসলাম (২৫) নামের এক Read more

এবার আকাশসীমা বন্ধ ঘোষণা করল কুয়েত
এবার আকাশসীমা বন্ধ ঘোষণা করল কুয়েত

কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। সোমবার (২৩ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন