ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাত্রা করা ৫১টি জাহাজের বহর বা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ওপর হামলার অভিযোগ উঠেছে। বহরের সদস্যরা একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে বহরের একটি জাহাজে বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে কর্মীরা জানিয়েছেন, তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ড্রোন দিয়ে তাদের কয়েকটি নৌযানকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সেই সময় বহরটি গ্রিসের উপকূলের কাছে অবস্থান করছিল। ফ্লোটিলা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘একাধিক ড্রোন থেকে অজ্ঞাত বস্তুর নিক্ষেপ, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া এবং কয়েকটি নৌকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।’ তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা, তা জানানো হয়নি। খবর মিডল ইস্ট আইয়ের। বিবৃতিতে বলা হয়, ‘আমরা সরাসরি এসব মনস্তাত্ত্বিক হামলার অভিজ্ঞতা পাচ্ছি। কিন্তু আমরা কোনোভাবেই ভীত নই।’ জার্মান মানবাধিকার কর্মী এবং ফ্লোটিলা সদস্য ইয়াসেমিন আচার ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে জানান, বহরের অন্তত ৫টি জাহাজ হামলার শিকার হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শীর্ষ সামরিক কর্মকর্তা শাদমানির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান
শীর্ষ সামরিক কর্মকর্তা শাদমানির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান

ইরান আনুষ্ঠানিকভাবে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি’র খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলী শাদমানির মৃত্যুর কথা স্বীকার করেছে। Read more

ফটিকছড়িতে ইটভাটায় পোড়ানো হচ্ছে সংরক্ষিত বনের কাঠ
ফটিকছড়িতে ইটভাটায় পোড়ানো হচ্ছে সংরক্ষিত বনের কাঠ

‎চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার অর্ধশত ইটভাটায় চলছে ইট পোড়ানোর প্রস্তুতি। ইট পোড়ানোর জন্য ভাটার আশপাশে জড়ো করা হয়েছে সংরক্ষিত বনের কাঠ। Read more

আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় পাবিপ্রবিতে আনন্দ মিছিল
আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় পাবিপ্রবিতে আনন্দ মিছিল

আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় আনন্দ মিছিল করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (১০ মে) রাতে বাংলাদেশ আওয়ামী Read more

রাকসুর চূড়ান্ত তালিকা প্রকাশ, প্রার্থিতা করছেন ৩০৬ জন
রাকসুর চূড়ান্ত তালিকা প্রকাশ, প্রার্থিতা করছেন ৩০৬ জন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নম্বর Read more

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭২, অনাহারে মৃত্যু আরও ৭
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭২, অনাহারে মৃত্যু আরও ৭

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৬৪ হাজার ৭০০ ছাড়িয়েছে। এর পাশাপাশি দুর্ভিক্ষ ও অনাহারে প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। গত Read more

টানা বৃষ্টিতে আবারও ভাসছে বেনাপোল স্থলবন্দর
টানা বৃষ্টিতে আবারও ভাসছে বেনাপোল স্থলবন্দর

টানা বৃষ্টিতে আবারও জলাবদ্ধতায় স্থবির হয়ে পড়েছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। রোববার (১৩ জুলাই) রাত থেকে সোমবার (১৪ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন