কিশোরগঞ্জে মামাকে বাসা থেকে বের করে দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে ভাগ্নের বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মামা হাজী আবুল হাসান হাশিম। গত ২ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জজ কোর্টের আমল গ্রহণকারী আদালত নং-১ এ মামলাটি দায়ের করা হয়।বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের রথখলা এলাকায় এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হাজী আবুল হাসান হাশিম এসব অভিযোগ তুলে ধরেন।অভিযুক্তরা হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল ব্যাংক কলোনী রোডের মৃত আব্দুর রশিদের দুই ছেলে জহিরুল ইসলাম (৪৫), মকবুল হোসেন (৫০) ও মকবুল হোসেনের ছেলে মনির হোসেন (২২)। তাদের সহযোগী হিসেবে অভিযুক্ত হয়েছেন সদর সাবরেজিস্ট্রি অফিসের অফিস সহায়ক হারুয়া এলাকার মৃত মিন্টু মিয়ার ছেলে এনামুল (২৭), মহিনন্দ ইউনিয়নের মুস্তাক (৫০) এবং পাকুন্দিয়া উপজেলার ছোট আজলদী গ্রামের নইমুল্লার ছেলে আব্দুল মালেক (৪০)।ভুক্তভোগী আবুল হাসান হাশিম জানান, ২০০৬ সালের ১০ অক্টোবর ও ২০০৮ সালের ১৭ নভেম্বর ভাগ্নে জহিরুল ইসলাম ও মকবুল হোসেনের কাছ থেকে সোয়া চার শতাংশ জমি ক্রয় করেন তিনি। এরপর মাটি ভরাট করে সেখানে আধাপাকা ভবন নির্মাণ করে বসবাস ও ভাড়া দিয়ে আসছিলেন। জমি কেনার সময় ভাগ্নেদের বিশ্বাস করে দলিল রেজিস্ট্রির দায়িত্ব তাদের উপর ছেড়ে দেন। তবে সকল কাগজপত্র, গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ তার নামেই ছিল।প্রায় দুই বছর আগে অভিযুক্তরা দাবি করে জমির দাগ নম্বর ভুল আছে এবং আদালতের মাধ্যমে সংশোধন করতে হবে। তাদের কথায় আবুল হাসান মামলা দায়ের করলে ওই সুযোগে ভাড়াটিয়াদের বের করে দিয়ে বাসা দখল করে নেন ভাগ্নেরা। পরে বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করলেও ব্যর্থ হন তিনি। এরপর গত ১৫ জুলাইসহ বিভিন্ন সময়ে অভিযুক্তরা তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। শুধু তাই নয়, এনামুল, মুস্তাক ও আব্দুল মালেক তার গ্রামের বাড়িতেও গিয়ে চাঁদার টাকা দিয়ে সমস্যা মীমাংসার জন্য চাপ দেন এবং বাসায় গেলে খুনের হুমকিও দেন বলে অভিযোগ করেন তিনি।এ বিষয়ে অভিযুক্ত জহিরুল ইসলামের সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন, ‘আদালতে মামলা রয়েছে, বিষয়টি আদালতই দেখবে।’এ বিষয়ে সাবরেজিস্ট্রি অফিসের অফিস সহায়ক এনামুল হক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে জানান, ‘অভিযোগ মিথ্যা। নিউজ করলে সমস্যা নাই, তবে দয়া করে আমার স্যারের কাছে বলবেন না, বললে চাকরি থাকবে না।’অভিযুক্ত এনামুলের বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ জেলা রেজিস্ট্রার আব্দুল খালেক সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে এনামুলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’সংবাদ সম্মেলনে হাজী আবুল হাসান হাশিমের স্ত্রী শুভা হাসান, শ্বশুর ফরিদ মিয়া, বড় ভাই মোহাম্মদ আলী ও ভাই আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হবিগঞ্জে প্রকাশ্য ‘ইয়াবার’ বিজ্ঞাপন, জনমনে উদ্বেগ
হবিগঞ্জে প্রকাশ্য ‘ইয়াবার’ বিজ্ঞাপন, জনমনে উদ্বেগ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বাজারে দেখা গেছে এক অদ্ভুত পোস্টার। যেখানে লেখা ছিল ‘ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়’ এবং দুটি মুঠোফোন নম্বর দেওয়া Read more

দেশের বাইরেও শাকিব খানের প্রতিদ্বন্দ্বী সিয়াম আহমেদ
দেশের বাইরেও শাকিব খানের প্রতিদ্বন্দ্বী সিয়াম আহমেদ

ঈদুল ফিতরে মুক্তির পর থেকে দেশের সিনেমা হলে রমরমা ব্যবসা করছে শাকিব খান অভিনীত সিনেমা 'বরবাদ'। ইতিমধ্যে এটি অন্তর্জাতিক অঙ্গনেও Read more

চট্টগ্রাম মেডিকেলকে ঘিরে এম্বুলেন্স সিন্ডিকেটের সন্ত্রাসী রাজত্ব
চট্টগ্রাম মেডিকেলকে ঘিরে এম্বুলেন্স সিন্ডিকেটের সন্ত্রাসী রাজত্ব

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে প্রতিদিন চিকিৎসার আশায় হাজারো মানুষ ভিড় করেন। কেউ আসেন গুরুতর অসুস্থ রোগী নিয়ে, কেউ বা Read more

জাতীয় নির্বাচন নির্ধারণ করবে গণতন্ত্রের ভবিষ্যৎ : হুমায়ুন কবির
জাতীয় নির্বাচন নির্ধারণ করবে গণতন্ত্রের ভবিষ্যৎ : হুমায়ুন কবির

বিএনপির যুগ্ম-মহাসচিব (আন্তর্জাতিক) হুমায়ুন কবির বলেছেন, “আগামী জাতীয় নির্বাচন কেবল একটি নির্বাচন নয়; এটি বাংলাদেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও স্বাধীনতার Read more

জাপা ও এনডিএফ প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
জাপা ও এনডিএফ প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জিএম কাদের) এবং জাতীয় পার্টির (একাংশ) আনিসুল ইসলাম মাহমুদ ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুর Read more

শীতের দাপটে থমকে গেছে দিনাজপুরের সড়ক-হাটবাজার
শীতের দাপটে থমকে গেছে দিনাজপুরের সড়ক-হাটবাজার

শীতের ধাপটে কুয়াশার চাদরের আড়ালে ঘুমিয়ে আছে উত্তরের জেলা দিনাজপুর। বাতাসে হিমেল ছোঁয়া আর ঘন কুয়াশায় রাস্তা-ঘাট, হাটবাজার, সবকিছু যেন শীতের স্থবির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন