ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বরগুনার আমতলী এমইউ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। গুরুতর আহত রায়হানকে বরিশাল শেবাচিম হাসপাতাল এবং জিহাদকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- রায়হান, জিহাদ, হিরা ও সজল। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইন্টার স্কুল ফাইনাল খেলা শেষে একে সরকারি মাধ্যমিক বিদ্যালয় শাখার ছাত্রদল সভাপতি ও আমতলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মুশফিকুর রশিদ হিরা এবং একই কলেজের ছাত্রদল সমর্থক রায়হান মোল্লার মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুই পক্ষ হাতাহাতি এবং পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ৪ জন আহত হন।আহত রায়হানের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে হিরা ও একে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় ছাত্রদল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদসহ ২০-২৫ জন তাকে মারধর করে। এক পর্যায়ে তিনি একটি বাসায় আশ্রয় নিলে সেখান থেকে নামিয়ে কুপিয়ে জখম করা হয়।অপরদিকে মুশফিকুর রশিদ হিরার অভিযোগ, রায়হান ছাত্রদলের কেউ নন; তিনি আগে ছাত্রলীগ করতেন। গত বছর ৫ আগস্টের পর থেকে তিনি ছাত্রদলের একটি পক্ষের সঙ্গে মিশে বিভেদ তৈরি করছেন। মঙ্গলবারের খেলাকে কেন্দ্র করে রায়হান ও তার সমর্থকরা তাকে ও তার পক্ষের আরও তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।ঘটনার পর আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকরা রায়হানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে এবং জিহাদকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।এর প্রতিবাদে ও শাস্তির দাবিতে রায়হানের সমর্থক ছাত্ররা রাত সাড়ে ৮টার দিকে পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কের আমতলী চৌরাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পুলিশের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।আমতলী উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে রায়হান ছাত্রদলের কেউ নন, তিনি আগে ছাত্রলীগ করতেন। তিনি সংগঠনের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছেন।আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, ‘রায়হানের পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।’আমতলী থানার ওসি (তদন্ত) সাইদুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে করোনায় আবারও মৃত্যু, সংক্রমণ বাড়ছে উদ্বেগজনক হারে
চট্টগ্রামে করোনায় আবারও মৃত্যু, সংক্রমণ বাড়ছে উদ্বেগজনক হারে

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক Read more

রাজনীতির ময়দানে মাস্কের ঝাঁপ, হুমকি হবে রিপাবলিকানদের জন্য?
রাজনীতির ময়দানে মাস্কের ঝাঁপ, হুমকি হবে রিপাবলিকানদের জন্য?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক ছিন্ন করার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির ধনকুবের ইলন Read more

গাজীপুরে বেপরোয়া তাকওয়া বাস কাউন্টারে, আহত ৭
গাজীপুরে বেপরোয়া তাকওয়া বাস কাউন্টারে, আহত ৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া তাকওয়া পরিবহন প্রবেশ করলো বাস কাউন্টারের ভিতরে। এসময় বাস কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা ও Read more

বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও অর্থের অভাবে ভর্তি অনিশ্চিত ময়নুলের
বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও অর্থের অভাবে ভর্তি অনিশ্চিত ময়নুলের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পেয়েছেন বিলুপ্ত ছিটমহলের শিক্ষার্থী ময়নুল হক। তবে তার এই স্বপ্ন বাস্তবায়নে বড় বাঁধা হয়ে Read more

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

কাতার সফর এবং পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রোববার দুপুর দেড়টায় Read more

রাজশাহীতে বারোরাস্তার মোড়ে গোলচত্বর নির্মাণের দাবিতে মানববন্ধন
রাজশাহীতে বারোরাস্তার মোড়ে গোলচত্বর নির্মাণের দাবিতে মানববন্ধন

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম এলাকার বারোরাস্তা মোড় ভেঙে গোলচত্বর নির্মাণসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরেন্দ্র ইয়ুথ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন