ভারতে বিদেশি আক্রমণ ও উপনিবেশিক শাসনের কারণে হিন্দু জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে জানিয়েছেন দেশটির উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।বুধবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে বিদেশি আক্রমণ ও উপনিবেশিক শাসনের কারণে ভারতের সম্পদ ও জনগণের শোষণ হয়েছে, একই সঙ্গে উল্লেখযোগ্যভাবে কমে গেছে হিন্দু জনসংখ্যা।মঙ্গলবার লখনৌতে রাজ্য পর্যায়ের এক কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, ১১০০ খ্রিস্টাব্দে ভারতের হিন্দু জনসংখ্যা প্রায় ৬০ কোটি ছিল। আর দেশ স্বাধীনতা অর্জন করার সময়, অর্থাৎ ১৯৪৭ সালে, তা নেমে দাঁড়ায় প্রায় ৩০ কোটিতে।যোগী আদিত্যনাথ প্রশ্ন তোলেন, “১১০০ সালের দিকে ভারতের হিন্দু জনসংখ্যা ছিল ৬০ কোটি। কিন্তু ১৯৪৭ সালে স্বাধীনতার সময় তা নেমে আসে মাত্র ৩০ কোটিতে। বলুন তো, ৮০০-৯০০ বছরে জনসংখ্যা বাড়া উচিত ছিল, নাকি কমা উচিত ছিল?”তিনি বলেন, ভারতের সমৃদ্ধির জন্য যা কিছু প্রয়োজন ছিল, সবই এই দেশে ছিল। তবু বিদেশি শাসকের বিভাজনমূলক নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত।তার ভাষায়, “ভারতে কী ছিল না? সবই ছিল। কিন্তু জাতি, অঞ্চল, ভাষা ও নানা কারণে মানুষকে ভাগ করেছে কিছু লোক। আজও তারা একই বিদেশি মানসিকতা নিয়ে কাজ করছে। সমাজকে বিভক্ত করছে, বিভাজন তৈরি করছে।”তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে শুরু হওয়া স্বদেশি আন্দোলনের লক্ষ্য হলো ভারতীয় শ্রমিক ও যুবকদের শক্তিশালী করা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লো সেলসোর গোলে আর্জেন্টিনার জয়
লো সেলসোর গোলে আর্জেন্টিনার জয়

জিওভানি লো সেলসোর একমাত্র গোলে ভেনেজুয়েলাকে ১-০ ব্যবধানে হারাল মেসিবিহীন আর্জেন্টিনা। যদিও মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচটি ছিল Read more

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি
তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পাশাপাশি এ বিষয়ে আরও শুনানির জন্য Read more

‘ইরানিদের শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংস করেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল’
‘ইরানিদের শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংস করেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল’

ইরানের সাধারণ জনগণের ‘শান্তিপূর্ণ আন্দোলন’ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহিংস করেছে বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তবে যুক্তরাষ্ট্র Read more

নেতাদের তেল না দিয়ে জনগণের কাজ করুন: পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা
নেতাদের তেল না দিয়ে জনগণের কাজ করুন: পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশকে কোনো রাজনৈতিক দলের নেতাদের তেলবাজী করতে নিষেধ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর Read more

রুবাবা দৌলা বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক
রুবাবা দৌলা বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের পরিচিত কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) Read more

বৃষ্টি এলেই সড়ক হয়ে যায় ‘পুকুর’!
বৃষ্টি এলেই সড়ক হয়ে যায় ‘পুকুর’!

সড়কে থইথই করছে পানি। পুকুর না সড়ক, দেখে বোঝার উপায় নেই। সামান্য বৃষ্টি হলেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়। জমে হাঁটু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন