লা লিগার চলতি মৌসুমে দুরন্ত ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। সর্বশেষ ম্যাচে লেভান্তেকে ৪-১ ব্যবধানে পরাজিত করে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে তারা। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে গেল লস ব্লাঙ্কোসরা।প্রথম পাঁচ ম্যাচে টানা জয় পাওয়া রিয়াল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে মাঠে নামে ভ্যালেন্সিয়ার বিপক্ষে। ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখাতে থাকে গ্যালাক্টিকোরা।২৮তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত গোল রিয়ালকে এগিয়ে দেয়। এরপর ৩৮তম মিনিটে নিজের নতুন ক্লাবের হয়ে প্রথমবারের মতো গোলের দেখা পান তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দুটি গোলেই বড় ভূমিকা ছিল ভিনিসিয়াসের।প্রথমার্ধের শেষ দিকে আরও একটি সুযোগ পান ভিনিসিয়াস, তবে গোলরক্ষক দারুণভাবে বাঁচিয়ে দেন সেই প্রচেষ্টা। ফলে প্রথমার্ধ শেষে ২-০ ব্যবধানে এগিয়ে থাকে রিয়াল।বিরতির পর ৫৪ মিনিটে এক অপ্রত্যাশিত ভুলে রিয়ালের জালে বল জড়ান লেভান্তের ইত্তা ইয়ং, ব্যবধান কমে দাঁড়ায় ২-১।তবে এরপর ম্যাচে নিজের প্রভাব জমাতে থাকেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। ৬৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান তিনি। মাত্র দুই মিনিট পরই আরও একটি চমৎকার গোল করে দলের জয় নিশ্চিত করেন এই ফরাসি ফরোয়ার্ড। এই জয়ে রিয়ালের পয়েন্ট এখন ১৮। তারা ছয় ম্যাচের সবকটিতে জয় পেয়েছে। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনইআইআর চালু, প্রতিবাদে বিটিআরসিতে মোবাইল ব্যবসায়ীদের হামলা
এনইআইআর চালু, প্রতিবাদে বিটিআরসিতে মোবাইল ব্যবসায়ীদের হামলা

শুল্ক না কমিয়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে বিটিআরসি ভবন ভাঙচুর করছে বিক্ষোভকারীরা। হবৃহস্পতিবার (০১ জানুয়ারি) বিকালে Read more

ক্রিকেটকে বিদায় জানালেন শফিউল ইসলাম
ক্রিকেটকে বিদায় জানালেন শফিউল ইসলাম

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের পেসার শফিউল ইসলাম। নিয়মিত ঘরোয়া লিগগুলোতে খেললেও, দীর্ঘদিন ধরে জাতীয় Read more

স্ত্রী’র স্বীকৃতিসহ সংসার করার দাবিতে সংবাদ সম্মেলন
স্ত্রী’র স্বীকৃতিসহ সংসার করার দাবিতে সংবাদ সম্মেলন

বিবাহের ১০দিন পরে একতরফা তালাক নোটিশ প্রদানের প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তভোগী এক নারী। একই সাথে স্ত্রী'র স্বীকৃতি ও Read more

সিংড়ায় সরকারি নির্মাণসামগ্রী চুরি: সেনাবাহিনীর অভিযানে আটক ১
সিংড়ায় সরকারি নির্মাণসামগ্রী চুরি: সেনাবাহিনীর অভিযানে আটক ১

নাটোরের সিংড়ায় সরকারি রাস্তা নির্মাণ কাজে ব্যবহৃত ইট চুরির অভিযোগে একজনকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সেনাবাহিনীর একটি বিশেষ Read more

খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক গেজেট জারি
খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক গেজেট জারি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক গেজেট জারি করেছে সরকার।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদসচিব ড. শেখ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন