মালয়েশিয়ায় এবার মার্কেট, হোটেল ও রেস্টুরেন্টে বিশেষ অভিযান পরিচালনা করে ৩৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ ও কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) যৌথভাবে রাজধানীর লোরং হাজি তাইব এলাকায় এ অভিযান চালায়। গ্রেপ্তারদের মধ্যে ২১ জনই বাংলাদেশি নাগরিক।আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) মালয়েশিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম সিনার হারিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অভিযান চলাকালে কর্তৃপক্ষের উপস্থিতি টের পেয়ে বেশিরভাগ বিদেশি ব্যবসায়ী পালিয়ে যায়, ফলে অনেক স্টল খালি হয়ে পড়ে। কেবল অল্পসংখ্যক স্থানীয় ব্যবসায়ী ওই স্থানে অবস্থান করছিলেন।কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান, লোরং হাজি তাইব এলাকায় মার্কেট ও রেস্টুরেন্টে মোট ২৭ জনকে তল্লাশি করা হয়। অভিযানে একজন নারীসহ মোট ১২ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৮ জন বাংলাদেশি, একজন ভারতীয়, একজন পাকিস্তানি এবং দুজন ইন্দোনেশিয়ান। তাদেরকে কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয় এবং তাদের বিরুদ্ধে ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশন ও ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন অ্যাক্টের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।একইদিন দুপুরে রাজধানীর একটি হোটেলেও অভিযান চালানো হয়। সেখানে অবৈধ অভিবাসী সন্দেহে মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে ১৩ জন নারী। গ্রেপ্তারদের মধ্যে ১৩ জন বাংলাদেশি, ১২ জন ইন্দোনেশিয়ান এবং একজন নেপালি রয়েছেন।এছাড়া অবৈধ অভিবাসীদের নিয়োগে জড়িত সন্দেহে দুইজন স্থানীয় নাগরিককেও আটক করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন, এ ধরনের কঠোর অভিযান নিয়মিত চালানো হলে বিদেশিদের বেআইনি আধিপত্য কমবে এবং স্থানীয়রা স্বস্তি ফিরে পাবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আন্দোলন করলে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে সরকারি চাকরিজীবীদের
আন্দোলন করলে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে সরকারি চাকরিজীবীদের

সরকারি কোনো চাকরিজীবী আন্দোলন করে অন্য সরকারি কর্মচারীর কাজে বাধা দিলে বা কাজ থেকে বিরত রাখলে, তাকে চাকরি থেকে বরখাস্ত Read more

টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

মৌসুমি বায়ু বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে।শনিবার (২৩ আগস্ট) আবহাওয়ার Read more

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি
ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

জুলাই সনদ ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। শনিবার (২৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার Read more

নাগরপুরে ৪’শ বছরের পুরাতন মসজিদ ঘিরে রয়েছে নানা রহস্য
নাগরপুরে ৪’শ বছরের পুরাতন মসজিদ ঘিরে রয়েছে নানা রহস্য

মসজিদে দান করলেই পূরণ হয় মনের বাসনা এবং পাশের পুকুরে গিযে় বলে এলেই ভেসে ওঠে পিতলের থালা-বাসন। এছাড়াও রাতের আঁধারে Read more

প্রবাসে লটারিতে ৯ কোটি টাকা জিতলেন দুই বাংলাদেশি
প্রবাসে লটারিতে ৯ কোটি টাকা জিতলেন দুই বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতে ‘আবুধাবি বিগ টিকিট র‌্যাফেল ড্র’ লটারিতে দেড় লাখ দিরহাম করে জিতেছেন দুই প্রবাসী বাংলাদেশি, যা বাংলাদেশি মুদ্রায় Read more

তীব্র গ্যাস সংকটে চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার বন্ধ, ক্ষতি ৪৭২ কোটি টাকা
তীব্র গ্যাস সংকটে চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার বন্ধ, ক্ষতি ৪৭২ কোটি টাকা

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) গত তিন মাসেরও বেশি সময় ধরে গ্যাস সংকটে উৎপাদন বন্ধ রেখেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন