বরিশালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত বরিশাল মেট্রোপলিটনের কোতয়ালী মডেল থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তারা গ্রেপ্তার হন।অভিযানে অংশ নেয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র সাহা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গ্রেপ্তার চারজনের মধ্যে একজন জুলাই অভ্যুত্থানে হামলা মামলার এজাহারভুক্ত আসামী।গ্রেপ্তারকৃতরা হলেন- মহানগর আওয়ামী লীগ নেতা ও বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সাবেক সভাপতি মমিন উদ্দিন কালু, ছাত্রলীগ নেতা অন্তু, রাব্বি এবং ছবির। তাদের মধ্যে মমিন উদ্দিন কালু জুলাই অভ্যুত্থানে হামলা মামলার এজাহারভুক্ত আসামি।বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত নগরীর টিয়াখালী, হাটখোলা এবং আমতলার মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন তারা।’এসময় ওইসব এলাকা থেকে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়। মমিন উদ্দিন কালুর নাম উল্লেখ করে বরিশাল কোতয়ালী মডেল থানায় গত জানুয়ারি মাসের ২৮ তারিখে একটি মামলা করা হয়।উল্লেখ্য, মামলার অন্যতম আসামী মমিন উদ্দিন কালু এক সময় সাবেক মেয়র শওকত হোসেন হিরনের মোটরসাইকেলের ড্রাইভার ছিলেন। শওকত হোসেন হিরনের মৃত্যুর পর ঘোল পাল্টে সাদিক আব্দুল্লাহর বিশ্বস্ত সহযোগী হয়ে ফকির থেকে কোটিপতি হয়ে যান। দীর্ঘদিন ধরে মহানগর আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন বলে জানা যায়।তাদেরকে জুলাই অভ্যুত্থান পরবর্তী দায়ের হওয়া রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে বিধবা নারীর টাকা-চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ
নাটোরে বিধবা নারীর টাকা-চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নাটোরের বড়াইগ্রামে ফুল কুমারী গোমেজ (৪৬) নামের এক নারীর বাড়ি থেকে টাকা ও সোনার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার Read more

পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি
পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি

সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জানিয়েছেন, তিনি মেয়াদ শেষ হওয়ার আগেই পদ ছাড়তে চান। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা Read more

তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২
তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

রাজশাহীর তানোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন। গুরুতর Read more

কালিয়াকৈরে ধর্ষণ ও চুরির অভিযোগ ৩ যুবকের বিরুদ্ধে, গ্রেপ্তার ১
কালিয়াকৈরে ধর্ষণ ও চুরির অভিযোগ ৩ যুবকের বিরুদ্ধে, গ্রেপ্তার ১

গাজীপুরের কালিয়াকৈরে এক গার্মেন্টস কর্মী নারীকে দলবদ্ধ ধর্ষণ ও মালামাল চুরির অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে Read more

কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার
কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার

কক্সবাজারের উখিয়ায় ইয়াবাসহ এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এরপরই তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।পুলিশ জানায়, শনিবার (২৭ সেপ্টেম্বর) Read more

হাতিয়া পৌরসভার ইঞ্জিনিয়ার সেলিমের লুটপাটের রাজত্ব কায়েম
হাতিয়া পৌরসভার ইঞ্জিনিয়ার সেলিমের লুটপাটের রাজত্ব কায়েম

নিজেই ঠিকাদার বনে গিয়ে কাঁড়ি কাড়ি টাকা কামানো, ভুতুড়ে প্রকল্পের নামে বরাদ্দ আত্মসাৎ, প্লান অনুমোদনের নামে পৌরবাসী থেকে ইচ্ছেমতো টাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন