মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বিষধর সাপের কামড়ে সেলিনা বেগম (৫৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. দাউদ মোল্লার স্ত্রী এবং একই ইউনিয়নের বাগবাড়ি গ্রামের প্রয়াত নূর ইসলাম শেখের কন্যা। সেলিনা বেগম সাবেক অতিরিক্ত সচিব ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)–এর বর্তমান সচিব নজরুল ইসলামের বড় বোন।পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১৬ জুলাই) রাতে সেলিনা বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, বিষাক্ত সাপ দংশনের কারণে তার মৃত্যু হয়েছে।নিহতের ভাতিজা মো. নাহিদ মোল্লা জানান, তার মা রাতে রান্নাঘরে যাওয়ার সময় সাপের কামড়ে আক্রান্ত হন বলে ধারণা করা হচ্ছে। পরিবারের আরেক সদস্য রফিকুল ইসলাম মোল্লা বলেন, রাত ৯টার মধ্যে কোনো একসময় বসতঘর থেকে রান্নাঘরে যাওয়া-আসার পথে এই দুঃখজনক ঘটনা ঘটে থাকতে পারে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় অবৈধ বালু উত্তোলন, অর্থদণ্ডসহ আটক ৩
নেত্রকোনায় অবৈধ বালু উত্তোলন, অর্থদণ্ডসহ আটক ৩

নেত্রকোনার কলমাকান্দায় মহাদেও নদে পৃথক দুটি অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। কাসেম মিয়া নামের একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া Read more

পাকিস্তানে হামলার পর ভারতের বিভিন্ন প্রান্তে আনন্দ মিছিল
পাকিস্তানে হামলার পর ভারতের বিভিন্ন প্রান্তে আনন্দ মিছিল

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনার পর পাক-ভারত উত্তেজনা চরমে পৌঁছে। দফায় দফায় Read more

আটক বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ
আটক বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

ভারতের তেতুলবাড়িয়া বিএসএফ ক্যাম্পে আটক বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ।আজ সোমবার (৬ অক্টোবর) বিজিবির ৫ সদস্য ও Read more

ইরানি হামলায় বন্ধ হাইফার তেল পরিশোধনাগার, নিহত ৩
ইরানি হামলায় বন্ধ হাইফার তেল পরিশোধনাগার, নিহত ৩

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা শহরে অবস্থিত একটি প্রধান তেল শোধনাগার বন্ধ হয়ে গেছে। খবর টাইমস অব ইসরায়েল’র।তেল Read more

ঘুষের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রীর মৃত্যুদণ্ড
ঘুষের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রীর মৃত্যুদণ্ড

ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রী তাং রেনজিয়ানকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।রবিবার (২৮ সেপ্টেম্বর) চীনের জিলিন প্রদেশের একটি আদালত Read more

সিরাজগঞ্জে ঝোপ থেকে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জে ঝোপ থেকে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকেলে উধুনিয়া ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন