এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ে টাইগারদের টুর্নামেন্টের ফাইনালে যাওয়ার পথ কিছুটা সুগম হয়েছে। তবে একেবারে নিশ্চিত এখনও হয়নি বাংলাদেশ। আগামী দুই দিন টানা দুই ম্যাচ খেলতে নামছে টাইগাররা—আর প্রতিপক্ষ দুই সাবেক চ্যাম্পিয়ন, ভারত ও পাকিস্তান।আগামীকাল (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর পরদিনই (২৫ সেপ্টেম্বর) লড়বে পাকিস্তানের বিপক্ষে। এই দুই ম্যাচের যেকোনো একটিতে জয় পেলেই ফাইনালের দরজায় কড়া নাড়তে পারবে লিটন দাসের দল।তবে ভারতের বিপক্ষে ম্যাচটি নিয়েই বেশি আলোচনায় টাইগাররা। কারণ, সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত এখন পর্যন্ত টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল। শক্তিমত্তায় তারা বাংলাদেশের চেয়ে বেশ কয়েকধাপ এগিয়ে। একই সঙ্গে তারা এবারের আসরের অন্যতম ফেভারিটও।তবে ভয় নয়, চ্যালেঞ্জ হিসেবে ভারতকে দেখছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। সংবাদমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘প্রত্যেকটা দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। পুরোটা আসলে ওই দিনের খেলার উপর নির্ভর করে। ভারত আগে কী করেছে সেটা বড় বিষয় নয়। বুধবারে তারা কী করে সেটাই দেখার বিষয়। ম্যাচের ওই সাড়ে তিন ঘণ্টার উপর সবকিছু নির্ভর করে। যতটা সম্ভব চেষ্টা করব নিজেদের সেরা খেলাটা খেলতে। পাশাপাশি আশা করি ভারতকে ভুল করতে বাধ্য করব। এভাবেই আপনি ম্যাচ জিততে পারেন।’সিমন্স আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি আমাদের সুযোগ আছে। আমরা সবাই মিলে বসে সেই বিশ্বাসটা গড়ে তুলেছি। ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারলে সেটা ধরে রাখতে হবে, সুযোগগুলো কাজে লাগাতে হবে। ভারতের মতো দলের বিপক্ষে এমন সুযোগ হাতছাড়া করলে ফেরার উপায় থাকে না।’পরিসংখ্যানে স্পষ্টভাবে এগিয়ে ভারত, তবে ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা, সেটা বারবার প্রমাণ হয়েছে। তাছাড়া, শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ। বিশেষ করে বোলিং ইউনিটের পারফরম্যান্স এবং সাইফ-হৃদয়দের ব্যাটিং ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।এদিকে সূর্যকুমার যাদবের নেতৃত্বে দারুণ ছন্দে আছে ভারত। পাকিস্তানকে দুই দফা হারিয়ে তারা যেন ফাইনালের আগেই নিজেদের আধিপত্য জানান দিয়েছে। ফলে ভারতের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য হতে যাচ্ছে একরকম ‘ডু অর ডাই’ পরিস্থিতি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলায় পানিতে ডুবে মো. রাফসান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (০১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার কালাইয়া Read more

ফরিদপুর-৪ আসনে অবশেষে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ
ফরিদপুর-৪ আসনে অবশেষে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ

ফরিদপুর-৪ সংসদীয় আসনে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ। বুধবার (১৪ জানুয়ারি) প্রার্থিতা পুনর্বহালের Read more

এবার এনপিটি থেকে বেরিয়ে যেতে পারে ইরান
এবার এনপিটি থেকে বেরিয়ে যেতে পারে ইরান

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের এনপিটি (পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি) থেকে বেরিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন Read more

৮ হাজার অভিবাসীর বিরুদ্ধে সৌদির চূড়ান্ত সিদ্ধান্ত
৮ হাজার অভিবাসীর বিরুদ্ধে সৌদির চূড়ান্ত সিদ্ধান্ত

সৌদি আরবে অভিযান চলাকালে অভিবাসন ও শ্রম আইন বাস্তবায়নের অংশ হিসেবে গ্রেপ্তার ২৫ হাজার ৭৫৪ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক Read more

সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা  
সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা  

সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে নাটোরের সিংড়া থানা পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন