ইরানে ৮টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে রাশিয়া। এ সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তিটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং চলতি সপ্তাহেই তাতে স্বাক্ষর করবে মস্কো এবং তেহরান।ইরানের ভাইস প্রেসিডেন্ট এবং দেশটির রাষ্ট্রায়ত্ত পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইরনাকে এ তথ্য জানিয়েছেন। রবিবার এক সরকারি সফরে মস্কো গিয়েছেন তিনি।ইরনাকে মোহাম্মদ এসলামি বলেন, এর আগে তেহরানকে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছিল মস্কো এবং তেহরান তাতে সম্মতি দেয়। এ ইস্যুতে বিস্তারিত আলোচনার জন্যই মস্কো গিয়েছেন এসলামি এবং এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেই তেহরানে ফিরবেন তিনি।রাশিয়ার প্রস্তাবিত ৮টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সম্মিলিত উৎপাদন ক্ষমতা হবে ২০ গিগাওয়াট অর্থাৎ ২০ হাজার মেগাওয়াট।উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচী নিয়ে গত বেশ কয়েক বছর ধরে বিরূপ প্রতিক্রিয়া জানিয়ে আসছে পশ্চিমা বিশ্ব। গত ৬ জুন জাতিসংঘের পরমাণু শক্তি পর্যবেক্ষণ সংস্থা (আইএইএ) এক প্রতিবেদনে উল্লেখ করে, ইরানের কাছে ৪০০ কেজি ইউরেনিয়াম মজুত আছে এবং সেগুলো ৬০ শতাংশ পর্যন্ত বিশুদ্ধ। এই বিশুদ্ধতার মান যদি ৯০ শতাংশে উন্নীত করা যায়, তাহলে অনায়াসেই তা দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব।এই প্রতিবেদন প্রকাশের ৬ দিনের মধ্যে ইরানে বিমান অভিযান শুরু করে ইসরায়েল এবং পরে তাতে যোগ দেয় যুক্তরাষ্ট্রও। ১২ দিনের সেই অভিযানে ইরানের পরমাণু স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।তবে ইরানের সেই ৪০০ কেজি ইউরেনিয়াম কোথায় আছে, তা এখনও জানা যায়নি। অভিযানের পর থেকে নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘের সঙ্গে যখন বাদানুবাদ চলছে ইরানের, সে সময়েই দেশটিতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে রাশিয়া।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ রবিবার ইতালির রোমে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা ও Read more

নাটোরে পানি প্রবাহ বন্ধ, নির্বিচারে চলছে পোনা মাছ নিধনের মহোৎসব
নাটোরে পানি প্রবাহ বন্ধ, নির্বিচারে চলছে পোনা মাছ নিধনের মহোৎসব

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নাটোরের হালতিবিলসহ বিভিন্ন বিলে মাছের পোনা নিধনের মহোৎসব চলছে। এই অঞ্চলের নদ-নদী ও খাল-বিলের পানিতে রাত-দিন প্রকাশ্যে Read more

জুলাই আন্দোলনের স্মৃতি মুছে ফেলার ঘটনায় উল্লাপাড়ায় শিক্ষার্থীদের ক্ষোভ
জুলাই আন্দোলনের স্মৃতি মুছে ফেলার ঘটনায় উল্লাপাড়ায় শিক্ষার্থীদের ক্ষোভ

উল্লাপাড়ায় শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল থেকে জুলাই আন্দোলনের স্মৃতি মুছে ফেলায় শিক্ষার্থীসহ সাধারণ জনতা ও সচেতন মহলের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি Read more

প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিও ভূক্তির জন্য আন্দোলনরত শিক্ষকদের মতবিনিময় সভা
প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিও ভূক্তির জন্য আন্দোলনরত শিক্ষকদের মতবিনিময় সভা

প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিও ভূক্তির দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। শনিবার (১২ এপ্রিল)  সকাল Read more

চকরিয়ায় ঘুমন্ত অবস্থায় দুই ভাইকে ছুরিকাঘাতে এক ভাইয়ের মৃত্যু
চকরিয়ায় ঘুমন্ত অবস্থায় দুই ভাইকে ছুরিকাঘাতে এক ভাইয়ের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে মাছ ধরার জাল বসানোকে কেন্দ্র করে ঝগড়ার জেরে ঘুমন্ত অবস্থায় দুই ভাইকে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনাস্থলে Read more

সাগরের কবরেই লাল-সবুজ পতাকা হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক
সাগরের কবরেই লাল-সবুজ পতাকা হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক

২০২৪ সালের জুলাই মাস। দেশের রাজপথ তখন উত্তাল কোটা সংস্কার আন্দোলনে। তরুণেরা স্লোগানে, সাহসে, আর স্বপ্নে জাগিয়ে তুলেছিল নতুন আশার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন