ভারতের রাজস্থানের চুরু জেলার ভানুদা গ্রামে বিমানবাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে একজন পাইলট নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। বুধবার (০৯ জুলাই) সকালে রাজস্থানের সুরতগড় বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে বিমানটি। কিছুক্ষণ পরই এটি ভেঙে পড়ে। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্তাধীন।জাগুয়ার একটি ব্রিটিশ-ফরাসি উৎপাদিত যুদ্ধবিমান। ভারত ১৯৭০-এর দশকে এই যুদ্ধবিমান সংগ্রহ করে। এই বিমানটি মূলত আক্রমণাত্মক অভিযানের কাজে ব্যবহৃত হয়ে থাকে। ভারতীয় বিমানবাহিনীর হাতে এখন প্রায় ১২০টি জাগুয়ার রয়েছে যা ছয়টি স্কোয়াড্রনে বিভক্ত হয়ে কাজ করছে।চলতি বছর এটি তৃতীয় জাগুয়ার দুর্ঘটনা। এর আগে ৭ মার্চ হরিয়ানার পানচকুলায় এবং ২ এপ্রিল গুজরাটের জামোনগরে জাগুয়ার বিধ্বস্ত হয়।এপ্রিলে গুজরাটের দুর্ঘটনায় একটি দুই আসনের জাগুয়ার ভেঙে পড়ে। পাইলট সিদ্ধার্থ যাদব তখন সহ-পাইলটকে নিরাপদে বের করে দিলেও নিজে বের হতে পারেননি। এতে তার মৃত্যু হয়।এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে পুরনো মডেলের জাগুয়ার বিমানগুলোর কারিগরি সক্ষমতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।বিমান বাহিনী জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। একই সঙ্গে দুর্ঘটনার সময়কার কারিগরি ত্রুটি শনাক্ত ও ভবিষ্যতের জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়াকে কিছুক্ষণ পর দাফন করা হবে
খালেদা জিয়াকে কিছুক্ষণ পর দাফন করা হবে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা তথা মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। Read more

হামে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট
হামে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট

দেশে হামে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সেই সঙ্গে হামের Read more

আগামী বছর হবে বাংলাদেশ-ভারত সিরিজ
আগামী বছর হবে বাংলাদেশ-ভারত সিরিজ

চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল ভারতের। তবে সেই সফর নিয়ে কিছুদিন Read more

সৌদি পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮ হজযাত্রী, ৩ জনের মৃত্যু
সৌদি পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮ হজযাত্রী, ৩ জনের মৃত্যু

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮ জন হজযাত্রী।চলতি বছর হজে এ পর্যন্ত বাংলাদেশ থেকে Read more

সমালোচনা-সন্দেহ দিয়ে দেশকে এগিয়ে নেওয়া যাবে না: পরিবেশ উপদেষ্টা
সমালোচনা-সন্দেহ দিয়ে দেশকে এগিয়ে নেওয়া যাবে না: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তিরও দায়-দায়িত্ব আছে। সরকারের সমালোচনা করার Read more

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে

নরসিংদীতে চাঁদা না দেয়ায় এক ব্যবসায়ীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন