নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা। এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।নসিপির নেতার ওপর হামলার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ বিষয়টি আমাদের কনস্যুলেট এবং ফরেন মিনিস্ট্রি দেখবে।’তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার আজ জাতিসংঘে সোশ্যাল বিজনেসের ওপর আইএমএফের মিটিং ছিল, সেখানে তিনি বক্তব্য রাখেন। এরপর তিনি আরেকটি ইভেন্টে অংশ নেন। প্রধান উপদেষ্টাকে এসডিজি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। অ্যাওয়ার্ডটি তিনি ছাড়াও আরও দুজন পেয়েছেন।’তিনি আরও বলেন, ‘ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে অনেক বিষয়ে আলাপ হয়েছে। বাংলাদেশে সামনে নির্বাচন, সে বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচনের জন্য দেশ মোটামুটি প্রস্তুত। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন হবে সে বিষয়ে তিনি বলেছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে তারা সব ধরনের সহযোগিতা বাংলাদেশকে দেবে। এ ছাড়া সার্ক পুনরুজ্জীবিত করার বিষয়ে কথা হয়েছে। নেপাল ও ভুটানের সঙ্গে সম্পর্ক কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে কথা হয়েছে। আসিয়ানে আমরা মেম্বারশিপ চাচ্ছি, সেটা নিয়ে কথা হয়েছে।’শফিকুল আলম বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়েও কথা হয়েছে। সার্জিও গোর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের খুব কাছের মানুষ। এসব বিষয় নিয়ে তিনি সরাসরি ট্রাম্পের সঙ্গে কথা বলবেন।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়াকে সম্মান দিলে আর কোনো যুদ্ধ হবে না: পুতিন
রাশিয়াকে সম্মান দিলে আর কোনো যুদ্ধ হবে না: পুতিন

রাশিয়াকে সম্মান দিলে ইউক্রেন যুদ্ধের পর আর কোনো নতুন সামরিক অভিযান চালানো হবে না বলে রুশ প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিন মন্তব্য Read more

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণকে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।শুক্রবার (০৬ জুন) Read more

দিনাজপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
দিনাজপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

দিনাজপুরের চিরিরবন্দরে পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।রবিবার (০২ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার পুনট্টি ইউনিয়নের করঞ্জি Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

এক ধাক্কায় ১৬ স্যাটেলাইট হারাল ভারত
এক ধাক্কায় ১৬ স্যাটেলাইট হারাল ভারত

মহাকাশ মিশনে বড় হোঁচট খেয়েছে ভারত। সোমবার (১২ জানুয়ারি) দেশটির পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকলের (পিএসএলভি) ১৬টি স্যাটেলাইট বহনকারী মিশন সি-৬২ Read more

কাল দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
কাল দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় কৌশল নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। এটি রাজধানীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন