দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় কৌশল নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। এটি রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।দলীয় সূত্রে জানা গেছে, নীতিনির্ধারকরা দলের স্থায়ী কমিটির বৈঠকে উঠে আসা সিদ্ধান্ত এবং বর্তমান জাতীয় প্রেক্ষাপট নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলবেন।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি বর্তমানে চূড়ান্ত প্রস্তুতিমূলক কাজ নিয়ে ব্যস্ত রয়েছে। একদিকে যেমন নিজেদের দলীয় প্রার্থী চূড়ান্ত করার কাজ এগিয়ে নিচ্ছে, অন্যদিকে ঠিক তেমনই যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আসন বণ্টন ও প্রার্থী সমন্বয়ের প্রক্রিয়া শুরু করেছে দলটি।এই প্রস্তুতির অংশ হিসেবে গত মঙ্গলবার (২৮ অক্টোবর) মিত্র রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় বসে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে গণতন্ত্র মঞ্চ তাদের ছয়জন শীর্ষ নেতার সম্ভাব্য আসনের তথ্য বিএনপিকে অবহিত করেছে বলে জানা গেছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানী থেকে সাবেক এমপিসহ গ্রেপ্তার ৫
রাজধানী থেকে সাবেক এমপিসহ গ্রেপ্তার ৫

রাজধানী থেকে নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার Read more

রাজধানীতে যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট
রাজধানীতে যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট

আর মাত্র কয়েক সপ্তাহ পরেই ঈদ-উল-আজহা। এবারও ঢাকায় বেশকিছু জায়গায় কুরবানির পশুর হাট বসানোর অনুমতি দিয়েছে ২ সিটি করপোরেশন। রাজধানীতে Read more

ঈদে ভোগান্তি ছাড়াই মানুষ যেতে পারবে বাড়ি : নৌপরিবহন ও সেতু মন্ত্রী
ঈদে ভোগান্তি ছাড়াই মানুষ যেতে পারবে বাড়ি : নৌপরিবহন ও সেতু মন্ত্রী

বরিশালে সেতু উদ্ধোধনে সড়ক, রেলপথ, নৌপরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন- ঈদ উদযাপনে আগামী দুই থেকে তিনদিনের Read more

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাড়পত্রে মুজিব শতবর্ষের ছবি
পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাড়পত্রে মুজিব শতবর্ষের ছবি

সরকার পতনের দশ মাসের বেশি সময় হতে চললেও এখনো পর্যন্ত পরিবর্তন হয়নি রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের ছাড়পত্রে মুজিব Read more

থুথু নিক্ষেপ নিয়ে সিটি ও ড্যাফোডিল শিক্ষার্থীদের সংঘর্ষে ক্ষতি ৩০ কোটি টাকা
থুথু নিক্ষেপ নিয়ে সিটি ও ড্যাফোডিল শিক্ষার্থীদের সংঘর্ষে ক্ষতি ৩০ কোটি টাকা

সাভারের আশুলিয়ায় থুথু নিক্ষেপকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ থামলেও এখনও থমথমে অবস্থা বিরাজ করছে আশুলিয়ার সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন