প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। এর জন্য দেশ সম্পূর্ণভাবে প্রস্তুত।স্থানীয় সময় সোমবার নিউইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গরের সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।এ সময় সার্জিও গর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।সাক্ষাতে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। যার মধ্যে ছিল বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, সার্ক পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে ছড়ানো বিভ্রান্তিমূলক তথ্যের প্রসার।প্রধান উপদেষ্টা কক্সবাজারে আশ্রয় নেওয়া এক মিলিয়নের বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তা কামনা করেন।জবাবে মার্কিন কর্মকর্তারা বলেন, রোহিঙ্গাদের জন্য তাদের জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত থাকবে।ড. ইউনূস উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার সার্ক পুনরুজ্জীবনে নতুনভাবে উদ্যোগী হয়েছে, যদিও সংস্থাটি এক দশকেরও বেশি সময় ধরে শীর্ষ সম্মেলন করতে পারেনি। তিনি আরো জানান, বাংলাদেশ আসিয়ানে যোগ দিতে আগ্রহী। তার মতে, দক্ষিণ-পূর্ব এশীয় অর্থনীতির সঙ্গে সম্পৃক্ততা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে।এছাড়া তিনি ভূ-অবরুদ্ধ নেপাল ও ভুটান এবং ভারতের সাতটি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, ঘনিষ্ঠ আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পারব।প্রধান উপদেষ্টা সার্জিও গরকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।এর আগে স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা ও তার প্রতিনিধিদল।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুর‌গির দে‌হে এ‌ডি‌নোভাইরা‌সের নতুন সে‌রোটাইপ শনাক্ত
মুর‌গির দে‌হে এ‌ডি‌নোভাইরা‌সের নতুন সে‌রোটাইপ শনাক্ত

দেশে আমিষের অন্যতম প্রধান উৎস হলো মুরগি। মুরগিকে কেন্দ্র করেই দেশে ক্ষুদ্র ও মাঝারি পরিসরের নানা ধরনের শিল্প গড়ে উঠেছে। Read more

শীর্ষ সন্ত্রাসী ও যুবলীগ নেতা লিটন পাকুন্দিয়ায় থেকে গ্রেপ্তার
শীর্ষ সন্ত্রাসী ও যুবলীগ নেতা লিটন পাকুন্দিয়ায় থেকে গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও আওয়ামী যুবলীগ নেতা রফিকুল ইসলাম লিটন (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) Read more

নড়াইলে সাপের কামড়ে একজনের মৃত্যু
নড়াইলে সাপের কামড়ে একজনের মৃত্যু

নড়াইল সদর উপজেলায় সাপের কামড়ে টিপু মুন্সী (৫৭) নামে একজনের মৃত্যু হয়েছে।রবিবার (১৭ আগস্ট) দিনগত রাত ২টার দিকে চন্ডীবরপুর ইউনিয়নের Read more

জুলাইকে কুক্ষিগত করেছে এনসিপি: ইনকিলাব মঞ্চ
জুলাইকে কুক্ষিগত করেছে এনসিপি: ইনকিলাব মঞ্চ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাইকে কুক্ষিগত করেছে এবং এনসিপির ভুল তিনটা বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। Read more

প্রশাসকের সেই ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড অপসারণ
প্রশাসকের সেই ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড অপসারণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে পৌরসভার প্রশাসকের পক্ষ থেকে লাগানো বিতর্কিত বিলবোর্ডগুলো অবশেষে অপসারণ করা হয়েছে। শনিবার Read more

বাংলাদেশসহ ১৩টি দেশের ওপর সৌদির ভিসা নিষেধাজ্ঞা
বাংলাদেশসহ ১৩টি দেশের ওপর সৌদির ভিসা নিষেধাজ্ঞা

আসন্ন চলতি হজ মৌসুমে বাংলাদেশসহ ১৩টি  দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদিআরব সরকার।যেসব দেশের ওপর এই নিষেধাজ্ঞা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন