কিশোরগঞ্জের ভৈরবে ওয়ারেন্টভুক্ত ৫ নারী মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ। এক নারীর সঙ্গে রয়েছে ৪ মাস বয়সী এক শিশু। রোববার (২১ সেপ্টেম্বর) মধ্যরাতে পৌর শহরের কমলপুর পঞ্চবটি এলাকার ফারুক মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আজ ২২ সেপ্টেম্বর সোমবার দুপুর ১টার দিকে তাদেরকে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী। আটককৃত মানব পাচারকারীরা হলো ভৈরব পৌর শহরের জগন্নাথপুর আলুকান্দা এলাকার ফরিদা বেগম (৬৩), উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর মাইজহাটি এলাকার শাহিদা আক্তার (৩১), একই এলাকার শহীদা আক্তার সখী (৩৩), অনুফা বেগম (৫৬), জনুফা বেগম (২৬) ও তাঁর সঙ্গে রয়েছে ৪ মাস বয়সী শিশু সন্তান রেদুয়ার। এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, ২০২১, ২০২৩ ও ২০২৪ সালে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে ভৈরব থানা ও কিশোরগঞ্জ আদালতে মামলা দায়ের করা হয়েছিল। মামলা হওয়ার পর থেকে আসামিরা আত্মগোপনে চলে যায়। তাদের স্বামী ও সন্তানরা বিদেশে থেকে ভৈরবসহ বিভিন্ন এলাকায় মানুষের কাছ থেকে বিদেশ পাঠানোর কথা বলে বিভিন্ন অঙ্কে টাকা পয়সা হাতিয়ে নেয়। তারা সন্তান ও স্বামীর পক্ষে টাকা পয়সা গ্রহণ করেছে বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে। ২১ সেপ্টেম্বর রোববার গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের কমলপুর পঞ্চবটি ফারুক মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুর ১টায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, মানব পাচারকারীদের মধ্যে জনুফা বেগম নামে এক গৃহবধূর ৪ মাসের শিশু সন্তান রয়েছে। তাকে মায়ের কাছ থেকে আলাদা করে রাখার কোনো সুযোগ নেই। এ বিষয়ে আদালতের কাছে একটি লিখিত প্রতিবেদন পাঠানো হয়েছে। আদালতই সিদ্ধান্ত নেবেন শিশুটি মায়ের সঙ্গে থাকবে কি না।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার নয়া নগর আলপালা মসজিদ এলাকার পাশে দূর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফারুক (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।গতকাল মঙ্গলবার Read more

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন ইশরাক সিদ্দিকী
গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন ইশরাক সিদ্দিকী

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও Read more

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০

আফগানিস্তানের মাজার-ই-শরিফে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭ জন হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। সোমবার (স্থানীয় সময় রাত ১টার Read more

খামারির হাত-পা বেঁধে ১২টি গরু নিয়ে গেল ডাকাতের দল
খামারির হাত-পা বেঁধে ১২টি গরু নিয়ে গেল ডাকাতের দল

চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে খামারির হাত-পা বেঁধে ১২টি গরু নিয়ে গেছে ডাকাতের দল। সোমবার দিবাগত রাত (৩০ ডিসেম্বর) Read more

দেশের ৭ জেলায় নতুন পুলিশ সুপার
দেশের ৭ জেলায় নতুন পুলিশ সুপার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি একই প্রজ্ঞাপনে আরও ছয় Read more

বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানকে বহিষ্কার
বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানকে বহিষ্কার

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার দলের কেউ নয়। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন