ইরানে মার্কিন হামলার আগে ধারণা করা হচ্ছিল দেশটি সংঘাতে জড়ালে তেহরানের টার্গেটে পরিণত হবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। তাই ইরানে হামলার পর এই ধারণা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।ইরানে সরাসরি মার্কিন হামলার পর তেহরান কীভাবে এর জবাব দেয়, তার দিকে তাকিয়েও রয়েছে বিশ্ব। ইতোমধ্যে ইসরায়েলে হামলার পরিধি বাড়িয়েছে দেশটি, ছুড়েছে বহু ক্ষেপণাস্ত্র। ফলে মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি এবং ঘাঁটিতে থাকা ৪০ হাজারের বেশি মার্কিন সেনা ঝুঁকিতে রয়েছে ।মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘাঁটি রয়েছে কুয়েতে—৫টি। এ ছাড়া বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে মার্কিন ঘাঁটি রয়েছে। এর বাইরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে সিরিয়া, ইরাক, জর্ডান, সৌদি আরব ও মিশরে।কাউন্সিল অন ফরেন রিলেশনস অনুসারে, আমেরিকা এই অঞ্চলের কমপক্ষে ১৯টি স্থানে স্থায়ী এবং অস্থায়ী উভয় ধরনের সামরিক ঘাঁটির একটি বিস্তৃত নেটওয়ার্ক পরিচালনা করে। তবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটিটি রয়েছে কাতারে। এটির নাম আল উদেইদ বিমান ঘাঁটি। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এই ঘাঁটিতে বিপুলসংখ্যক মার্কিন সেনা রয়েছে, যার পরিমাণ প্রায় ১০ হাজার বলে ধারণা করা হয়।বড় কোনো অভিযানের সময়ে এসব ঘাঁটিতে বাড়ানো হয় সেনার সংখ্যা। ২০০১ সালে আফগানিস্তানে হামলা শুরুর পর ২০১১ সাল নাগাদ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে মার্কিন সেনাসংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল এক লাখের বেশি। আর ২০০৩ সালে ইরাক হামলার পর ২০০৭ সালের মধ্যে এসব ঘাঁটিতে মার্কিন সেনাসংখ্যা দাঁড়িয়েছিল ১ লাখ ৬০ হাজারের বেশি।মধ্যপ্রাচ্যে যে কারণে মার্কিন সেনাসুনির্দিষ্ট কোনো কারণ নয়, বরং আধিপত্য বিস্তার ও নিরাপত্তা প্রতিষ্ঠার নামে মধ্যপ্রাচ্যে ঘাঁটি গেড়েছে মার্কিনিরা। দীর্ঘ সময় ধরে ইরাকের মতো কিছু দেশে ইসলামিক স্টেট (আইএস) ও স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করলেও এখন পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে অঞ্চলজুড়ে, তবুও রয়ে গেছে মার্কিন ঘাঁটিগুলো।অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র জর্ডানে শত শত মার্কিন প্রশিক্ষকও অবস্থান করছেন। তারা বছরজুড়ে ব্যাপক মহড়ার আয়োজন করে থাকেন। কাতার ও ইউএইতে মূলত দেশ দুটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য মার্কিন সেনা রাখা হয়েছে। তারা দেশ দুটির সেনাদের প্রশিক্ষণও দেন।আরব আমিরাত ও কাতারে মার্কিন সেনাদের রাখার আরেকটি উদ্দেশ্য হলো, অঞ্চলটিতে সামরিক কোনো অভিযানে প্রয়োজন হলে মার্কিন সেনাদের থেকে সহায়তা নেওয়া।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবৈধ স্থাপনায় শিবচর প্রশাসনের অভিযান, জরিমানা ও উচ্ছেদ
অবৈধ স্থাপনায় শিবচর প্রশাসনের অভিযান, জরিমানা ও উচ্ছেদ

মাদারীপুরের শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফুটপাত দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও Read more

বাংলাদেশি নারীদের বিয়ে নিয়ে চীনা নাগরিকদের সতর্ক করল দূতাবাস
বাংলাদেশি নারীদের বিয়ে নিয়ে চীনা নাগরিকদের সতর্ক করল দূতাবাস

বাংলাদেশি নারীদের বিয়ে নিয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে ঢাকার চীনা দূতাবাস। রোববার রাতে দূতাবাসের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি Read more

বড় ভাইয়ের পর এবার ছোট ভাই খুন, আতঙ্কে পরিবার
বড় ভাইয়ের পর এবার ছোট ভাই খুন, আতঙ্কে পরিবার

যশোরের শীর্ষ সন্ত্রাসী ৩২ মামলার আসামি রমজান শেখ (৩৪) খুনের দেড় বছর পর খুন হয়েছেন ছোট ভাই সাগর শেখ (২৮)। Read more

অস্ট্রেলিয়ায় ইহুদিবিদ্বেষী হামলার অভিযোগে ইরানি রাষ্ট্রদূত বহিষ্কার
অস্ট্রেলিয়ায় ইহুদিবিদ্বেষী হামলার অভিযোগে ইরানি রাষ্ট্রদূত বহিষ্কার

অস্ট্রেলিয়া ইরানের রাষ্ট্রদূতকে সাত দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। অভিযোগ করা হয়েছে, সিডনি ও মেলবোর্নে ইহুদিবিরোধী হামলার পেছনে তেহরান Read more

ইরান যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় কতটা সফল হবে চীন?
ইরান যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় কতটা সফল হবে চীন?

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যুদ্ধে পাকিস্তানও মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে এবং চীন এক্ষেত্রে তাদের সাথে যোগ দিয়েছে। বেইজিংয়ের Read more

একাডেমিক ডিগ্রির সঙ্গে শিল্প খাতের প্রকৃত চাহিদার অসঙ্গতি দূর করতে কাঠামোগত শিক্ষানীতির সংস্কার
একাডেমিক ডিগ্রির সঙ্গে শিল্প খাতের প্রকৃত চাহিদার অসঙ্গতি দূর করতে কাঠামোগত শিক্ষানীতির সংস্কার

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা গত এক দশকে বিস্তারের দিক থেকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, উচ্চশিক্ষায় ভর্তির হার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন