ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে এগিয়ে থেকেও জয় বঞ্চিত হয়েছে ম্যানচেস্টার সিটি। শিরোপা প্রত্যাশী দুই দলের জমজমাট লড়াই শেষ হয়েছে ১-১ গোলের ড্র’য়ে।রোববার (২১ সেপ্টেম্বর) এমিরেটস স্টেডিয়ামে সিটিকে আতিথ্য দেয় আর্সেনাল।এদিন, ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যায় সিটিজেনরা। টিয়ানি রেইন্ডার্সের কাছ থেকে বল পেয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন আর্লিং হালান্ড। ১-০ গোলের লিড ধরে রেখে বিরতিতে যায় ম্যানসিটি।দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে আর্সেনাল। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে অবশেষে স্বস্তির গোলের দেখা পায় স্বাগতিকরা। গ্যাব্রিয়েল মার্তিনেল্লি’র দারুণ ফিনিংয়ে হার এড়ায় গানার’রা।ঘরের মাঠে প্রায় ৬৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ১২টি শট নেয় আর্সেনাল, এর তিনটি ছিল লক্ষ‍্যে। অন‍্যদিকে, গোলের জন‍্য কেবল পাঁচটি শট নিয়ে তিনটি লক্ষ‍্যে রাখতে পারে সিটি।৫ ম‍্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে সিটি। গত মৌসুমে বাজে ফলের পর এবারও ভুগছে পেপ গার্দিওলার দল।অপরদিকে, ৫ ম‍্যাচের সবকটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শিরোপাধারী লিভারপুল। সমান ম‍্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে আর্সেনাল। তাদের সমান পয়েন্ট টটেনহ‍্যাম হটস্পার ও বোর্নমাউথেরও।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে বিরামহীন বৃষ্টিতে দুর্ভোগ
বাউফলে বিরামহীন বৃষ্টিতে দুর্ভোগ

পটুয়াখালীর বাউফল উপজেলায় গত সাত দিন ধরে বিরামহীন বৃষ্টিতে জনদুর্ভোগ বেড়েছে। বৃষ্টির কারণে অধিকাংশ বিদ্যালয়ের মাঠে পানি জমে গেছে। উপস্থিতি Read more

চাটমোহরে অটোভ্যান উল্টে প্রাণ গেল চালকের
চাটমোহরে অটোভ্যান উল্টে প্রাণ গেল চালকের

পাবনার চাটমোহরে ব্যাটারি চালিত ভ্যান উল্টে হোসেন আলী (১৬) নামের এক চালক নিহত হয়েছেন। রবিবার (০৬ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে Read more

মুন্সিগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মালিককে জরিমানা
মুন্সিগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মালিককে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে মুন্সিগঞ্জে লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (১২ Read more

তালা ভেঙে রোকেয়া হলে ঢুকল কুয়েট ছাত্রীরা
তালা ভেঙে রোকেয়া হলে ঢুকল কুয়েট ছাত্রীরা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) এবার রোকেয়া হলের তালা ভাঙলেন ছাত্রীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীরা হলের তালা ভেঙে Read more

‘আপনার প্রতি কেউ খুশি নয়’, মোদিকে ফিজির প্রধানমন্ত্রী
‘আপনার প্রতি কেউ খুশি নয়’, মোদিকে ফিজির প্রধানমন্ত্রী

ভারতীয় পণ্যের ওপর মার্কিন ৫০ শতাংশ শুল্ক আরোপের প্রেক্ষাপটে ফিজির প্রধানমন্ত্রী সিতিভেনি লিগামামাদা রবুকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছেন, ‘আপনার Read more

সোমবার দেশে ফিরতে পারেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ
সোমবার দেশে ফিরতে পারেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ

যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী সোমবার (৫ মে) দুই পুত্রবধূসহ দেশে ফিরতে পারেন। তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় আনার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন