খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) এবার রোকেয়া হলের তালা ভাঙলেন ছাত্রীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীরা হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। গত দুই মাস ধরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আবাসিক হলটিও তালাবদ্ধ ছিল।নাম প্রকাশে অনিচ্ছুক রোকেয়া হলের সামনে অবস্থানকারী শিক্ষার্থীরা বলেন, এখন আমরা ১০/১৫ জন এসেছি। অনেক শিক্ষার্থী বাইরে রয়েছে। তারাও আজ কালকের মধ্যে হলে প্রবেশ করবে।উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন চলার মধ্যেই এ ঘটনা ঘটেছে।গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শতাধিক লোক আহত হন। পরদিন প্রশাসনিক ভবনসহ সব অ্যাকাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। ওই দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এরপর ২৫ ফেব্রুয়ারি সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।সবশেষ গত ১৩ এপ্রিল বিকেল থেকে শিক্ষার্থীরা আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিলে আন্দোলন আবার দানা বাঁধতে থাকে। গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্তের কথা জানায় কর্তৃপক্ষ। কুয়েটে আগামী ২ মে থেকে সব আবাসিক হল শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া ও ৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়।এর মধ্যে গত মঙ্গলবার শিক্ষার্থীরা উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবির ঘোষণা দেন। ঘোষণার পর আন্দোলনকারীরা গত ১৫ এপ্রিল কুয়েটের ছেলেদের ছয়টি হলের তালা ভেঙে হলগুলোতে অবস্থান নেন। উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। রোববার উপাচার্যের পদত্যাগের ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করলে আন্দোলনকারী শিক্ষার্থীরা আমরণ অনশনে বসার ঘোষণা দেন। সেই অনুযায়ী সোমবার (২১ এপ্রিল) বিকেল থেকে অনশনে বসেছেন শিক্ষার্থীরা।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কু-প্রস্তাবের প্রতিবাদ করায় যশোরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম
কু-প্রস্তাবের প্রতিবাদ করায় যশোরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

যশোরে স্বামী-স্ত্রীকে ছুরিকাঘাতে জখম করেছে দুর্বৃত্তরা। স্ত্রীকে কু-প্রস্তাব দেওয়ার প্রতিবাদ করার জেরে বুধবার (৮ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।আহতরা হলেন Read more

ড. ইউনূস-মোদির বৈঠক আশার আলো তৈরি করেছে: মির্জা ফখরুল
ড. ইউনূস-মোদির বৈঠক আশার আলো তৈরি করেছে: মির্জা ফখরুল

থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক আশার আলো Read more

মোহাম্মদপুরে ‘কব্জি কাটা’ গ্রুপের সদস্যকে ছাড়াতে থানায় ছাত্রদল নেতা!
মোহাম্মদপুরে  ‘কব্জি কাটা’ গ্রুপের সদস্যকে ছাড়াতে থানায় ছাত্রদল নেতা!

রাজধানীর মোহাম্মদপুরে দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘কব্জি কাটা গ্রুপ’-এর প্রধান আনোয়ারের ভাই দেলোয়ারকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। তাকে ছাড়িয়ে নিতে Read more

শেষ মুহূর্তের নাটকীয়তায় নেপালকে হারাল বাংলাদেশ
শেষ মুহূর্তের নাটকীয়তায় নেপালকে হারাল বাংলাদেশ

৭৬ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল বাংলাদেশ। পরের ১০ মিনিটে হুট করেই এলোমেলো হয়ে যায় সবকিছু। মাত্র ১০ মিনিটের মধ্যে ২ Read more

ভারতে বিধ্বস্ত বিমানে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী
ভারতে বিধ্বস্ত বিমানে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী

ভারতের আহমেদাবাদ বিমানবন্দরে ২৪৪ জন যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও ছিলেন বলে ধারণা করা Read more

আড়মবাড়িয়ায় ৮ কৃষককে পিটিয়ে জখম, গরু জবাই করে পিকনিক
আড়মবাড়িয়ায় ৮ কৃষককে পিটিয়ে জখম, গরু জবাই করে পিকনিক

পাবনার ঈশ্বরদীর পদ্মানদীতে বালুমহলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যেকার উত্তেজনা ও গুলাগুলির ঘটনায় উত্তপ্ত চরে চাষাবাদ করতে গিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন