পঞ্চগড়ের বোদায় মহালয়ার সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ বলে প্রকাশ্যে অপমান করেছেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তাহমিদুর রহমান, এমন অভিযোগ উঠেছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীর তীরে ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।স্থানীয় সূত্র জানায়, ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর একই স্থানে মহালয়ার দিন নৌকাডুবিতে ৭১ জনের মৃত্যু হয়। ওই ঘটনার তিন বছর পূর্তি উপলক্ষে এবং বদেশ্বরী মন্দিরে মহালয়ার অনুষ্ঠানকে কেন্দ্র করে ৬-৭ জন সাংবাদিক সেখানে সংবাদ সংগ্রহ করতে যান।সাংবাদিকরা নৌকায় মোটরসাইকেল নিয়ে নদী পার হওয়ার চেষ্টা করলে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমান বাধা দেন। এ সময় অন্যান্য নৌকায় যাত্রী ও মোটরসাইকেল পার হতে দেখা গেলেও সাংবাদিকদের ক্ষেত্রে তিনি অনুমতি দেননি। সাংবাদিকরা কারণ জানতে চাইলে ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, ‘আল জাজিরা কিংবা বিবিসি বাংলার সাংবাদিক হলেই হবে না, যেতে পারবেন না।’ কিছুক্ষণ পর আরও কঠোরভাবে উপস্থিত শতাধিক মানুষের সামনে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা সন্ত্রাসী।’এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি নূর হাসান বলেন, “ঘাট ফাঁকা থাকা সত্ত্বেও আমাদের মোটরসাইকেল নিয়ে যেতে বাধা দেওয়া হয়েছে। অথচ অন্যরা নির্বিঘ্নে পার হচ্ছিল। এমনকি ইউএনও নিজেও মোটরসাইকেল নিয়ে নদী পার হয়েছেন।”বাংলাভিশনের সাংবাদিক মোশারফ হোসেন অভিযোগ করে বলেন, “সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি আমাদের প্রতি অশোভন আচরণ করেন এবং সন্ত্রাসী আখ্যা দেন। একাধিক সাংবাদিককে প্রকাশ্যে অপমান করা কখনোই গ্রহণযোগ্য নয়।”পরে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন।জেলা প্রশাসক সাবেত আলী বলেন, “ম্যাজিস্ট্রেট মো. তাহমিদুর রহমানকে আউলিয়ার ঘাটের সার্বিক কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে।” এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
থার্ড টার্মিনালকে লাভজনক খাত হিসেবে গড়ে তুলতে চায় সরকার
থার্ড টার্মিনালকে লাভজনক খাত হিসেবে গড়ে তুলতে চায় সরকার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের প্যাসেঞ্জার ও কার্গো গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) Read more

চৌহালীতে যমুনায় অভিযান, অবৈধ বালু উত্তোলনে বাল্বহেডসহ আটক ১
চৌহালীতে যমুনায় অভিযান, অবৈধ বালু উত্তোলনে বাল্বহেডসহ আটক ১

ভাঙ্গন বিধ্বস্ত সিরাজগঞ্জের চৌহালীতে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে  যমুনার বিভিন্ন  চরে বাল্বহেড দিয়ে  অবৈধভাবে বালু উত্তোলনের সময়ে বাল্বহেডসহ    Read more

ফুটবল খেলা নিয়ে ডিআইইউতে সিভিল ও সিএসই শিক্ষার্থীদের সংঘর্ষ
ফুটবল খেলা নিয়ে ডিআইইউতে সিভিল ও সিএসই শিক্ষার্থীদের সংঘর্ষ

ফুটবল খেলাকে কেন্দ্র করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের Read more

৮ হাজার অভিবাসীর বিরুদ্ধে সৌদির চূড়ান্ত সিদ্ধান্ত
৮ হাজার অভিবাসীর বিরুদ্ধে সৌদির চূড়ান্ত সিদ্ধান্ত

সৌদি আরবে অভিযান চলাকালে অভিবাসন ও শ্রম আইন বাস্তবায়নের অংশ হিসেবে গ্রেপ্তার ২৫ হাজার ৭৫৪ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক Read more

আলোচনা প্রত্যাখ্যান, ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি ঘোষণা
আলোচনা প্রত্যাখ্যান, ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি ঘোষণা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে আগামীকালের আলোচনা প্রত্যাখ্যান করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। একই সঙ্গে দাবি আদায়ে ২৮ জুন লাগাতার Read more

জনবল নিয়োগ দেবে প্রাইম ব্যাংক
জনবল নিয়োগ দেবে প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক পিএলসিতে ‘রিলেশনশিপ ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৩ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: প্রাইম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন