কুমিল্লার হোমনায় চারটি মাজার ও বসতঘরে আগুনসহ ভাঙচুরের ঘটনায় মামলা হওয়ার ৭২ ঘণ্টার পর দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে আছাদপুর এলাকা থেকে মো. ইব্রাহিম ও মো. শহীদুল্লাহ নামের দুজনকে আটক করা হয়। তবে পুলিশের ভাষ্য, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত ইব্রাহিম মোহাম্মদ আনু মিয়ার ছেলে এবং আব্দুল আউয়ালের ছেলে মোহাম্মদ শহীদুল্লাহ।স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর পোস্টকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টার মধ্যে উপজেলার আছাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে এ হামলা হয়। এতে চারটি মাজার ভাঙচুর ও বসতঘরসহ অগ্নিসংযোগের শিকার হয়। ঘটনার দিন রাতে হোমনা থানার উপপরিদর্শক (এসআই) তাপস কুমার সরকার বাদী হয়ে অজ্ঞাতনামা ২২শ’ জনের বিরুদ্ধে মামলা করেন।হোমনা থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম রবিবার বিকেলে জানান, আমরা দুজন ব্যক্তিকে আটক করেছি, পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যে ৪টি মাজারে হামলা চালানো হয়েছে, মাজারগুলো হলো আসাদপুর গ্রামের কফিল উদ্দিন শাহের মাজার, আবদু শাহের মাজার, কালাই (কানু) শাহের মাজার ও হাওয়ালি শাহের মাজার। এদিকে খোদেদাউদপুর লেংটা শাহ মাজারে হামলা করে স্থানীয় তৌহিদ জনতা।স্থানীয়রা জানান, কফিল উদ্দিন শাহের ছেলে আলেক শাহের নাতি মহসিনের বিরুদ্ধে গত বুধবার সকালে ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর পোস্ট করার অভিযোগ ওঠে। এ ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এরপর উত্তেজনা ছড়ায়। প্রথমে মহসিনের বাড়িতে হামলা চালিয়ে কফিল উদ্দিন শাহের মাজার ভাঙচুর করা হয়। পরে দ্বিতীয় দফায় একটি টিনশেড ও দুটি টিনের বসতঘর ভেঙে অগ্নিসংযোগ করা হয়। পরে পর্যায়ক্রমে অন্য আরও ৪টি মাজারেও হামলা চালানো হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় প্রস্তুত পুতিন
যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় প্রস্তুত পুতিন

যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, একদিনের ইস্টার যুদ্ধবিরতির পর তিনি আরও Read more

বেনাপোলে বাংলাদেশি ২০টি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক
বেনাপোলে বাংলাদেশি ২০টি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক

বেনাপোল বন্দর থেকে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ বেচারাম প্রামাণিক (৪৩) নামে একজন ভারতীয় ট্রাকচালককে আটক করেছে আনসার সদস্যরা। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত Read more

মাদকাসক্ত ছেলেকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন বাবা-মা
মাদকাসক্ত ছেলেকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন বাবা-মা

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন বাবা-মা। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে Read more

বিজয়নগরে সাংবাদিককে মারধরের ঘটনায় থানায় মামলা
বিজয়নগরে সাংবাদিককে মারধরের ঘটনায় থানায় মামলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অবৈধ মাটির ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক মাইনুদ্দিন রুবেলের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।গত শনিবার Read more

সংসদীয় আসনের সীমানা নির্ধারণে ঢাকা অঞ্চলের শুনানি চলছে
সংসদীয় আসনের সীমানা নির্ধারণে ঢাকা অঞ্চলের শুনানি চলছে

ঢাকা অঞ্চলের সংসদীয় আসনের সীমানা নিয়ে শুনানি করছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) নির্বাচন ভবনে তৃতীয় দিনের মতো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন