টাঙ্গাইলের মির্জাপুর পৌরসদরে মডেল মসজিদের পাইলিং করার সময় তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন লাইনের পাইপ ফেটে যাওয়ার দুই দিন পরও তা মেরামত হয়নি। এতে গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন হওয়াতে গোড়াই শিল্প এলাকা এবং কুমুদিনী হাসপাতালসহ স্থানীয়দের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।বিভিন্ন সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৫টার দিকে মির্জাপুর পৌরসদরের বাইমহাটি এলাকায় মডেল মসজিদ নির্মাণ কাজের পাইলিং করার সময় হঠাৎ গ্যাসের পাইপে খননযন্ত্রে আঘাত লাগে। এতে পাইপ ফেটে গ্যাস বের হতে থাকে। খবর পেয়ে তিতাস কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। পাশাপাশি লাইন মেরামতের জন্য লোকজন আসেন। তবে রোববার বেলা ১২টা পর্যন্ত তা মেরামত করতে পারেনি কর্তৃপক্ষ। গ্যাস-সংযোগ বন্ধ থাকায় মির্জাপুরের সোহাগপুর থেকে নাটিয়াপাড়া পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকার ২ হাজার আবাসিক গ্রাহকদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলের অন্তত ১০টি কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে।কুমুদিনী হাসপাতালের উপ-পরিচালক অনিমেষ ভৌমিক বলেন, গ্যাস না থাকায় কুমুদিনী হাসপাতালসহ কমপ্লেক্সে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের অন্তত ৫ হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।তিতাস টাঙ্গাইলের সহকারী প্রকৌশলী রমজান আলী জানান, ফেটে যাওয়া লোহার পাইপটি উচ্চ ক্ষমতাসম্পন্ন। পাইপটি অন্তত ৩০ ফুট নিচে অবস্থিত। মসজিদের পাইলিং করার সময় ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন পাইপটি ফাটিয়ে ফেলেছেন। ওই স্থানে গ্যাস লাইনের পাইপ রয়েছে বিষয়টি সবাই জানার পরও তাদের কাজের বিষয়ে লিখিত বা মৌখিকভাবে জানায়নি।তিতাস গাজীপুরের চন্দ্রা এলাকার ব্যবস্থাপক কাউছারুল ইসলাম জানান, পাইপ ফেটে যাওয়াতে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি। গণপূর্ত বিভাগ টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী সম্ভু রাম পাল বলেন, মডেল মসজিদ নির্মাণের স্থানে গ্যাসের পাইপ লাইন আছে তা তাদের জানা ছিল না।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু

কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে বুড়িচং উপজেলার মাধবপুর এলাকায় Read more

মেহেরপুরে প্রাথমিক বিদ্যালয় থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার
মেহেরপুরে প্রাথমিক বিদ্যালয় থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনীতে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের Read more

শিক্ষার্থীর খাতায় লিখে দেওয়া শিক্ষকের অর্থদণ্ড
শিক্ষার্থীর খাতায় লিখে দেওয়া শিক্ষকের অর্থদণ্ড

ভোলার চরফ্যাশনে পরীক্ষার কক্ষে শিক্ষার্থীর খাতায় লিখে দেয়ার দায়ে মাওলানা হাবিবুল্লাহ নামের এক মাদ্রাসা শিক্ষকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান Read more

ভাড়া চাওয়ায় ব্যবসায়ীকে হত্যা, বিএনপির ৫ নেতা বহিষ্কার
ভাড়া চাওয়ায় ব্যবসায়ীকে হত্যা, বিএনপির ৫ নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি কার্যালয়ের ভেতরে পিটিয়ে জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দলটির পাঁচ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার Read more

বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

মাদারীপুরের শিবচর উপজেলায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় দবির মুন্সি (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১৮ জুন) সন্ধ্যায় উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন