পটুয়াখালীর বাউফল উপজেলায় কলা খেতে গিয়ে গলায় আটকে আব্দুল মোতালেব নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড়ডালিমা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আব্দুল মোতালেব ওই গ্রামের প্যাদা বাড়ির সোহেল প্যাদার ছেলে।নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ১২টার দিকে শিশু মোতালেবকে তার বড় বোন মরিয়ম আক্তার কলা খাওয়াতে ছিলেন। তখন অসাবধানতাবশত শিশুটির গলায় কলা আটকে যায়। প্রতিবেশীরা দ্রুত উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা শুরু করার সঙ্গে সঙ্গেই শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।স্বজন মামুন প্যাদা বলেন, সোহেল প্যাদার তিন মেয়ের পর একমাত্র ছেলে ছিল নিহত মোতালেব। শিশুটির এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ড. মো. তাসরিফ হোসেন বলেন, কলা গলায় আটকে গিয়ে সম্ভবত শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়ার কারণে শিশুটির মৃত্যু হয়েছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের টিকেটের দাম জানাল এসিবি
এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের টিকেটের দাম জানাল এসিবি

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ ২০২৫। আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে এশিয়ান ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের। Read more

চকরিয়ায় টমটমের ধাক্কায় শিশু নিহত
চকরিয়ায় টমটমের ধাক্কায় শিশু নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৪নং ওয়ার্ড গর্জানিয়া পাহাড় এলাকায় টমটমের ধাক্কায় আতিকুর রহমান (৮) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার Read more

ভৈরবে ট্রাকের পিছনে পিকআপের ধাক্কায় চালক ও হেলপার গুরুতর আহত
ভৈরবে ট্রাকের পিছনে পিকআপের ধাক্কায় চালক ও হেলপার গুরুতর আহত

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের পিছনে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক ও হেলপার গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার(৬ নভেম্বর) দিবাগত রাত ২টায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে Read more

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আগামীকাল
নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আগামীকাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া প্রকাশিত হবে আগামীকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট)। ইতোমধ্যে এ খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। Read more

বাংলাদেশের কোচ হয়ে যা বললেন টেইট
বাংলাদেশের কোচ হয়ে যা বললেন টেইট

বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন শন টেইট। ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ Read more

আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরেছে জাকের আলীর নেতৃত্বাধীন দল। টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন আফগান অধিনায়ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন