উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার সিঙ্গাপুর যাচ্ছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রবিবার (২১ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ডাক্তারের পরামর্শে সিঙ্গাপুর যাচ্ছেন। সোমবার সকালে তার দেশ ছাড়ার কথা। এসময় তার সঙ্গে যাচ্ছেন ডা. সাজ্জাদ হোসেন।গত ২৯ আগস্ট সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাপা নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুরসহ আহত হন বেশ কয়েকজন। ঘটনার দিনই তাকে হাসপাতালে আনা হলে জরুরি ভিত্তিতে একটি মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।এরপর আরও বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং তাদের তত্ত্বাবধানে নুরুল হক নুরের চিকিৎসা চলতে থাকে। গত ১৫ সেপ্টেম্বর তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে বাসায় ফেরেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম ও ফজিলত নিয়ে যা জানা জরুরি
শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম ও ফজিলত নিয়ে যা জানা জরুরি

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে ঈদুল ফিতর। আনন্দ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে এ দিনটি। পবিত্র রমজান Read more

বরিশালে এসএসসিতে ফেল, হতাশ হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
বরিশালে এসএসসিতে ফেল, হতাশ হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বিকালে হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামে এক শিক্ষার্থী অর্পিতা মাতব্বর (১৭) তার নিজ বাসায় গলায় Read more

রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার মধুবাগে বখাটেদের ছুরিকাঘাতে মো. রাব্বি (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।শুক্রবার (২০ মার্চ) রাত পৌনে ৮টার Read more

এপ্রিলে ২৯৬টি গুজব ও ভুয়া খবর শনাক্ত করেছে রিউমার স্ক্যানার
এপ্রিলে ২৯৬টি গুজব ও ভুয়া খবর শনাক্ত করেছে রিউমার স্ক্যানার

গত এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া Read more

ফুলবাড়ীতে ঘনকুয়াশা আর শীতে নাকাল জনজীবন, তাপমাত্রা ১১.৪ ডিগ্রি
ফুলবাড়ীতে ঘনকুয়াশা আর শীতে নাকাল জনজীবন, তাপমাত্রা ১১.৪ ডিগ্রি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত ৬ দিন ধরে ঘন কুয়াশা,আর হিমশীতল হাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় হেডলাইট Read more

ফ্রান্স-স্পেন সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা
ফ্রান্স-স্পেন সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা

জাতিসংঘের তৃতীয় ওশেন কনফারেন্সে যোগ দিতে ফ্রান্স এবং ফিন্যান্সিং ফর ডেভেলপমেন্ট (এফএফডি৪) কনফারেন্সে যোগ দিতে স্পেন যাচ্ছেন না অন্তর্বর্তীকালীন সরকারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন