সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে বলে বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। তবে এই খবরটি সত্য নয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস উইং বলছে, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেনি।শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে প্রেস উইং ফ্যাক্টস এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে।ফেসবুক পোস্টে বলা হয়, বিভিন্ন প্রতিবেদনে গত ১৭ সেপ্টেম্বর একটি বেসরকারি ভিসা প্রক্রিয়াকরণ ওয়েবসাইট ‘ইউএইভিসা অনলাইন’-এ প্রকাশিত একটি নিবন্ধের উদ্ধৃতি দেওয়া হয়েছে। যেখানে দাবি করা হয়েছে, অভিবাসন সংক্রান্ত একটি সার্কুলারে বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার নয়টি দেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এই দাবিটি মিথ্যা।প্রেস উইং বলছে, ‘সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ স্পষ্ট করে বলেছেন, আমিরাত কর্তৃপক্ষের কাছ থেকে এ ধরনের কোনও বিজ্ঞপ্তি পাওয়া যায়নি।’তারেক আহমেদ বলেছেন, পোস্টটি ভিসা সেন্টারের নিজেদের একটি বিদ্বেষপূর্ণ অপচেষ্টা হতে পারে।তারেক আহমেদ জানান, ২০ ও ২১ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে সরকারি ছুটির দিন। তাই দূতাবাস ২২ সেপ্টেম্বর আমিরাত সরকারের সঙ্গে যোগাযোগ করবে এবং অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে এ বিষয়ে আরও নিশ্চিত হবে।প্রেস উইং জানিয়েছে, বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞার দাবিটি একটি বেসরকারি ভিসা ওয়েবসাইট থেকে উদ্ভূত। এ বিষয়ে যাচাই-বাছাই ছাড়াই প্রতিবেদন প্রকাশ করায় বিভ্রান্তি দেখা দিয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুতুবদিয়ায় পিলারে ধরেছে ফাটল, এ যেন এক মরণফাঁদ! 
কুতুবদিয়ায় পিলারে ধরেছে ফাটল, এ যেন এক মরণফাঁদ! 

এটি কোন জেটি ঘাট নয়, এ যেন এক মরণফাঁদ! কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা দ্বীপের শতভাগ মানুষের পারাপারের একমাত্র মাধ্যম হচ্ছে পেকুয়া Read more

বিএনপির অবস্থান নির্বাচনকে ঝুঁকিতে ফেলছে: ডা. তাহের
বিএনপির অবস্থান নির্বাচনকে ঝুঁকিতে ফেলছে: ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মু. তাহের বলেছেন, 'গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গে বিএনপি’র বর্তমান ভূমিকা ফেব্রুয়ারি Read more

শহিদদের আত্মত্যাগের সুযোগ কাজে লাগিয়ে রাষ্ট্র বিনির্মাণের পথ খুঁজতে হবে
শহিদদের আত্মত্যাগের সুযোগ কাজে লাগিয়ে রাষ্ট্র বিনির্মাণের পথ খুঁজতে হবে

দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ড. আলী Read more

বিগ ব্যাশে রিশাদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৪ জানুয়ারি ২০২৬)
বিগ ব্যাশে রিশাদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৪ জানুয়ারি ২০২৬)

রাজকোটে আজ বুধবার (১৪ জানুয়ারি) ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে। বিগ ব্যাশে রিশাদের হোবার্ট হারিকেনস মুখোমুখি হবে ব্রিসবেন হিটের। আছে বুন্দেসলিগা ও Read more

এসএসসিতে জিপিএ-৫ না পাওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা
এসএসসিতে জিপিএ-৫ না পাওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

বগুড়ার শেরপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পেয়ে সুমাইয়া আক্তার (১৭) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এসএসসি ফল Read more

ম্যাক অ্যালিস্টারে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ
ম্যাক অ্যালিস্টারে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

মৌসুমের শুরু থেকেই একের পর এক জয়ে দুর্দান্ত ছন্দে ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের এবারের ম্যাচে এসে ছন্দপতন ঘটল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন