যশোরের চৌগাছা উপজেলার হাজরাখানায় ‘অবৈধ বলুহ দেওয়ানের মেলায়’ আয়ের অর্থ মিলেমিশে ভাগবাটোয়ারা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় থানা পুলিশ, রাজনৈতিক নেতা ও প্রভাবশালীরা এই ভাগবাটোয়ারার সাথে জড়িত। ফলে অবৈধ ‘বলুহ দেওয়ানের মেলায়’ অশ্লীল নৃত্য, মাদক ও জুয়ার আসর চলছেই। মেলায় এমন কর্মকাণ্ডে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।স্থানীয় লোকজন জানান, ‘প্রতি বছর ভাদ্র মাসের শেষ মঙ্গলবার হাজরাখানায় ‘বলুহ দেওয়ানের ওরশ’ উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়। প্রশাসনের অনুমতিতে এই ওরশ চলে। কিন্তু ওরশের অন্তরালে মেলায় অশ্লীল নৃত্য, মাদক ও জুয়ার আসর জমজমাট হয়ে উঠেছে। শুরু থেকেই অনেকটা ফ্রি স্টাইলে এই অনৈতিকতা চলছে।’সূত্র জানায়, ‘গত ১৮ সেপ্টেম্বর ওরশের অনুমোদন শেষ হলেও রাতের আধারে এখনো চলছে অশ্লীল নৃত্য, মাদক ও জুয়ার আসর। মেলার কয়েকটি স্থানে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর জমজমাট। মাজারের চারপাশ, কপোতাক্ষ নদের পাড়ে গাঁজার আসর ও বিক্রি চলছে। এছাড়া মাজারের সামনে গানের আসরে প্রকাশ্যে গাঁজা সেবন করা হচ্ছে। ফলে তরুণ ও কিশোররা বিপথগামী হচ্ছে। নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। পুলিশের উপস্থিতিতে মাদক ও জুয়ার আসর ও অশ্লীল নৃত্য চলার কারণে স্থানীয় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।’একটি সূত্র জানিয়েছে, ‘বলুহ দেওয়ানের মেলার’ কোনো অনুমতি নেই। প্রশাসন ৯ দিনব্যাপী ওরশ মাহফিলের অনুমোদন দেয়। কিন্তু ওরশের নামে চলছে মেলা। দুই কিলোমিটারের বেশি এলাকা জুড়ে মেলার আয়োজন। প্রতিদিন হাজারো দর্শনার্থীর উপচে পড়া ভিড়। রাস্তার দুই পাশে দোকানিরা বিভিন্ন জিনিসের পসরা সাজিয়েছেন।’অভিযোগ উঠেছে, ‘আয়োজক কমিটির সভাপতি মিজানুর রহমান ও ছাত্রদলের স্থানীয় এক নেতার সহায়তায় মেলায় অন্তরালে অশ্লীল নৃত্য ও মাদক-জুয়ার আসর চলছে। সেখান থেকে অবৈধভাবে আয় করা হচ্ছে মোটা অংকের টাকা। আর ফায়দা লুটছেন পুলিশ, রাজনৈতিক নামধারী কিছু ব্যক্তি ও প্রভাবশালীরা। ফলে অনেকটা বাধাহীনভাবে চলছে অবৈধ ‘বলুহ দেওয়ানের মেলা’। উপজেলা প্রশাসন মেলা বন্ধের জন্য মাইকিং করলেও তোয়াক্কা করা হচ্ছে না।’কিছু স্থানীয়ের দাবি, ‘অর্থের লোভে মেলায় রাতে অশ্লীল নৃত্য ও মাদক-জুয়ার আসর বসানোর সুযোগ করে দিয়েছে। মেলায় দায়িত্বরত পুলিশ সুবিধা নিয়ে এসব দেখেও না দেখার ভান করছে। মাঝে প্রশাসনের অভিযানে কয়েকজন হিজড়া, ৪ মাদকসেবী, ১ জুয়াড়ি আটক হয়। অশ্লীল নৃত্যের মঞ্চ ভেঙে দেয়া হয়। কিন্তু প্রশাসনের কর্মকর্তারা স্থান ত্যাগ করার পরই ফের অশ্লীল নৃত্য, মাদক ও জুয়া আসর শুরু হয়। বর্তমানে এসব অনৈকতা বন্ধে অভিযান নেই। এতে তরুণ ও কিশোররা বিপথগামী হচ্ছে। সেই সাথে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।’মেলার আয়োজক কমিটির সভাপতি মিজানুর রহমান জানান, ‘১৮ সেপ্টেম্বর মেলার অনুমতি শেষ হয়েছে। এখন ভাঙা বাজার চলছে। মেলায় অশ্লীল নৃত্য, মাদক ও জুয়ার আসর নেই। অবৈধ মেলার টাকা ভাগবাটোয়ারা অভিযোগ সঠিক নয়।’চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, ‘বলুহ দেওয়ানের মেলায়’ অশ্লীল নৃত্য ও মাদক-জুয়ার আসর বন্ধে পুলিশ সব সময় কাজ করছে। মেলার অনুমতি সম্পর্কে কিছু জানা নেই। এটা সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের কাছে জিজ্ঞাসা করেন বলে ফোনের লাইন কেটে দেন ওসি।’চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান জানান, ‘বলুহ দেওয়ানের মেলার অনুমতি নেই। শুধু ওরশের অনুমতি দেয়া হয়েছিল। মেলা বন্ধের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪৭ সন্ত্রাসী নিহত
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪৭ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘাতে ৪৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে এক Read more

ভারতের সঙ্গে উত্তেজনা, ইমরান খানকে মুক্তি দিয়ে পাকিস্তানে ঐক্যের আহ্বান
ভারতের সঙ্গে উত্তেজনা, ইমরান খানকে মুক্তি দিয়ে পাকিস্তানে ঐক্যের আহ্বান

জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার Read more

জামালপুরে বন্যহাতির ভয়ে পাহাড়িদের দিন কাটছে শঙ্কায়, রাত কাটছে নির্ঘুম
জামালপুরে বন্যহাতির ভয়ে পাহাড়িদের দিন কাটছে শঙ্কায়, রাত কাটছে নির্ঘুম

বন্যহাতির তাণ্ডবে জামালপুরের বকশীগঞ্জ ও প্রতিবেশী শ্রীবরদী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গারো পাহাড়ের ২৫টি গ্রামে আতঙ্ক বিরাজ করছে। বন্যহাতির আক্রমণে প্রতিদিন Read more

ব্যাংকের টাকা পৃথিবীর কোথাও এভাবে লুট হয়নি: অর্থ উপদেষ্টা
ব্যাংকের টাকা পৃথিবীর কোথাও এভাবে লুট হয়নি: অর্থ উপদেষ্টা

বাংলাদেশের ব্যাংকখাত থেকে যেভাবে অর্থ লুট করা হয়েছে, পৃথিবীর কোথাও এভাবে লুট করা হয়নি জানিয়েছে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ Read more

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রদর্শন ও সংরক্ষণ করায় জরিমানা
মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রদর্শন ও সংরক্ষণ করায় জরিমানা

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণ করায় একটি ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ Read more

নারী নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন, ক্ষমা চাইলেন সেই শিক্ষক
নারী নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন, ক্ষমা চাইলেন সেই শিক্ষক

নারী শিক্ষার্থীদের পোশাক ও সাজিদ আব্দুল্লাহকে নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। অভিযুক্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন