সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক গাড়িচালকের বাড়িতে অভিযান চালিয়ে ২৩ বস্তা নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের শিকলবাহা এলাকায় এই অভিযান চালানো হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি দুদক টিম। দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মশিউর রহমান সংবাদমাধ্যমকে জানান, সাইফুজ্জামান জাবেদের স্ত্রী রুখমিলা জামানের গাড়িচালক ইলিয়াসের শিকলবাহার বাড়িতে অর্থপাচার ও দেশীয় ব্যবসার বিভিন্ন নথিপত্র লুকিয়ে রাখার খবর পেয়ে অভিযান চালানো হয়। ‘টেজ পর্যালোচনা করে দেখা যায়, আমরা যাওয়ার আধা ঘণ্টা আগে এই আলামতগুলো সরিয়ে ফেলা হয়।’তিনি আরও জানান, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে উৎপল পাল ও আবদুল আজিজ নামের সাইফুজ্জামান চৌধুরীর ঘনিষ্ঠ দুই সহযোগীকে গ্রেপ্তার করে দুদক। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে দুদক। আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।মশিউর রহমান বলেন, রিমান্ডে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় পুলিশ, চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বাড়িটিতে অভিযান চালিয়ে ২৩ বস্তা বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়। তবে একটি বস্তা খুলে দেখা গেছে, বিদেশে সম্পদ অর্জনের ক্রয় সংক্রান্ত পেমেন্ট, বাড়ি ভাড়া আদায়ের তথ্য, বিভিন্ন বিল পরিশোধ, কোর্টের আদেশসংক্রান্ত ডকুমেন্টস রয়েছে। এখনও সবগুলো বস্তার আলামত পর্যালোচনা করার সুযোগ হয়নি, কাজ চলছে।দুদকের আরেকটি সূত্র জানিয়েছে, উৎপল পাল ও আবদুল আজিজের কাছ থেকে দুইটি ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়েছে। এসব ডিভাইস থেকে বিপুল পরিমাণ তথ্য পাওয়া গেছে। এর আগে, বৃহস্পতিবার দুপুরে দুদকের অর্থ আত্মসাতের মামলায় সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে রেড এলার্ট জারির জন্য আদালতে আবেদন করা হয়।দুদকের আইনজীবী মোকাররম হোসাইন জানান, এ বিষয়ে রবিবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রামের মহানগর স্পেশাল জজ মো. আব্দুর রহমানের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুই বাংলাদেশিকে ‘অবৈধ’ সহায়তা করায় সৌদি নারীর শাস্তি
দুই বাংলাদেশিকে ‘অবৈধ’ সহায়তা করায় সৌদি নারীর শাস্তি

দুই বাংলাদেশিকে ‘অবৈধ’ সহায়তা করার অপরাধে সৌদির এক নারীকে শাস্তিদেওয়া হয়েছে। একইসঙ্গে ওই দুই বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন Read more

বেলকুচিতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে মারধর করে থানায় সোপর্দ
বেলকুচিতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে মারধর করে থানায় সোপর্দ

সিরাজগঞ্জে বেলকুচিতে ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে মারধর করে থানায় সোপর্দের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে স্থানীয়রা তার বাড়ি ঘেরাও Read more

যশোরে ইউরোপীয় কায়দায় কাঁকড়া চাষ, যাচ্ছে অস্ট্রেলিয়া
যশোরে ইউরোপীয় কায়দায় কাঁকড়া চাষ, যাচ্ছে অস্ট্রেলিয়া

যশোরের কেশবপুরে ইউরোপীয় কায়দায় কাঁকড়া চাষ করে সফলতা পেয়েছেন আবদুল্লাহ আল মামুন (৩৪)। তার কপোতাক্ষ নদের গড়ে তোলা খামারে চাষ Read more

যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে: বিএনপি নেতা রেজাউল
যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে: বিএনপি নেতা রেজাউল

'অবশ্যই যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে' - পাবনা-৩ আসনের বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি Read more

পুতিনকে ১০-১২ দিনের সময় দিলেন ট্রাম্প
পুতিনকে ১০-১২ দিনের সময় দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য নতুন করে ‌‌‘‘১০ থেকে ১২ Read more

ছাত্রদলের তোপের মুখে ডা. সাবরিনা
ছাত্রদলের তোপের মুখে ডা. সাবরিনা

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের বাধার মুখে পড়েছেন ডা. সাবরিনা। অভিযোগ উঠেছে, তিনি অতীতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন