ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়েছে।শনিবার (২০ সেপ্টেম্বর) ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সার্জেন্ট আজাদুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।মামলার এক নম্বর আসামি করা হয়েছে হামিরদী ইউপি চেয়ারম্যান খোকন মিয়াকে। দুই নম্বর আসামি হিসেবে আছেন তুজারপুর ইউপি চেয়ারম্যান ওলিউর রহমান।ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান আরো জানান, সহিংসতায় একটি অ্যাম্বুলেন্স, পুলিশের তিনটি গাড়ি, সার্জেন্টদের কয়েকটি মোটরসাইকেল ও সরকারি স্থাপনা ভাঙচুর করা হয়। এতে প্রায় ৬৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, বৃহস্পতিবার রাতে হাইওয়ে পুলিশের একজন উপ-পরিদর্শক বাদী হয়ে মামলা করেছেন।প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের নগরকান্দা ও সালথার সঙ্গে যুক্ত করে প্রজ্ঞাপন জারি করে। এর প্রতিবাদে ৫ সেপ্টেম্বর থেকে ভাঙ্গায় আন্দোলন শুরু হয়।সর্বশেষ ১৫ সেপ্টেম্বর আন্দোলনকারীরা ভাঙ্গা হাইওয়ে থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, ভাঙ্গা থানা পুলিশের কার্যালয়সহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদ বোনাস ২৫ শতাংশ বাড়ছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের
ঈদ বোনাস ২৫ শতাংশ বাড়ছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস ২৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। আগামী ঈদুল আজহা থেকে বাড়তি এ বোনাস পাবেন Read more

৪ আগস্ট: নামাজের সময়সূচি
৪ আগস্ট: নামাজের সময়সূচি

আজ সোমবার, ৪ আগস্ট ২০২৫ ইংরেজি, ২০ শ্রাবণ ১৪৩২ বাংলা, ৯ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

বাংলাদেশের বিপক্ষে হাসারাঙ্গাকে পাচ্ছে না শ্রীলঙ্কা
বাংলাদেশের বিপক্ষে হাসারাঙ্গাকে পাচ্ছে না শ্রীলঙ্কা

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে শ্রীলঙ্কা। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হবে তিন Read more

পাবনায় মসজিদ নিয়ে সংঘর্ষ-অগ্নিসংযোগ
পাবনায় মসজিদ নিয়ে সংঘর্ষ-অগ্নিসংযোগ

পাবনার বেড়া উপজেলার তারাপুর গ্রামে মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় উভয়পক্ষ শনিবার Read more

ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে হতাশ রুনি
ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে হতাশ রুনি

ম্যানচেস্টার ইউনাইটেডে পরিবর্তনের আশায় রুবেন আমোরিমকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু এখন তার কোচিং নিয়েই উঠছে প্রশ্ন। ক্লাবের অবস্থা দিন দিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন