কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিমানটিতে শিশুসহ মোট ৭‌১ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। তবে ফ্লাইটটি ঢাকায় নিরাপদে অবতরণ করেছে।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।এবিএম রওশন কবীর বলেন, ‘কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে বিমানের বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি আকাশে ওড়ার পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। তবে ফ্লাইটটি ঢাকায় নিরাপদে অবতরণ করেছে।  একটি চাকা ছাড়াই রানওয়েও অবতরণের সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। যাত্রী ও উড়োজাহাজ নিরাপদ আছেন। যাত্রীরা বিমান থেকে বের হচ্ছেন।’তিনি আরও জানান, ‘আমাদের ইঞ্জিনিয়ারিং টিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশে অবস্থান করছে। কেন এমনটি ঘটেছে তা খতিয়ে দেখা হবে।’এর আগে বিমানের ফ্লাইট সেফটি বিভাগ জানায়, পেছনের একটি চাকা ছাড়াই উড়োজাহাজ ল‍্যান্ড করানো সম্ভব। এক্ষেত্রে পাইলটের দক্ষতা গুরুত্বপূর্ণ ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খানাখন্দে ভরপুর আমতলী পৌর সড়ক, সীমাহীন দুর্ভোগে এলাকাবাসী
খানাখন্দে ভরপুর আমতলী পৌর সড়ক, সীমাহীন দুর্ভোগে এলাকাবাসী

প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হলেও অবকাঠামো উন্নয়নের ছোঁয়া পায়নি বরগুনার আমতলী পৌরসভার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা। পৌরসভার অন্তত অর্ধশতাধিক সড়ক Read more

বিএনপি নেতার বাড়ির সবাইকে বেঁধে ডাকাতি
বিএনপি নেতার বাড়ির সবাইকে বেঁধে ডাকাতি

নওগাঁর মহাদেবপুরে এক বিএনপি নেতার পরিবারের সবাইকে বেঁধে ডাকাতির অভিযোগ উঠেছে। পরিবারটির দাবি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৮ লাখ Read more

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু

সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে সিলেট স্টেশনে আটকা পড়া কালনী Read more

ববিতে রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক মুহসিন উদ্দীন
ববিতে রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক মুহসিন উদ্দীন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক মো. মুহসিন উদ্দীন।বুধবার (২০ মে) বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী Read more

সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

চলতি বছর সৌদিআরবে হজে গিয়ে আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সর্বশেষ ১০ মে বয়েজ উদ্দিন (৭২) নামে একজনের স্বাভাবিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন