যাত্রীদের বাড়তি চাহিদা মেটাতে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন।এর মধ্যে ঢাকা-কক্সবাজার রুটে ৩ জোড়া এবং ঢাকা-চট্টগ্রাম রুটে ১ জোড়া ট্রেন চলবে। প্রতিটি স্পেশাল ট্রেনে থাকবে ১৮টি বগি। যেগুলোতে দিনে আসন সংখ্যা ৮৩৪টি, আর রাতে ৭৮৯টি।ভাড়া নির্ধারণ করা হয়েছে নিয়মিত সুবর্ণ, সোনার বাংলা ও কক্সবাজার এক্সপ্রেসের মতোই। তবে যাত্রীদের এসি সিটে ৩০ শতাংশ এবং নন-এসি সিটে ২০ শতাংশ অতিরিক্ত ভাড়া দিতে হবে।রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম-ঢাকা রুটে স্পেশাল ট্রেন দুপুর ২টা ৪৫ মিনিটে ছেড়ে রাত ৮টায় ঢাকায় পৌঁছাবে। একই দিন রাতে কমলাপুর থেকে কক্সবাজারগামী ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’ ছাড়বে রাত সাড়ে ১০টায়। ১ অক্টোবর কক্সবাজার থেকে ঢাকাগামী ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’ সকাল সাড়ে ১১টায় ছেড়ে রাত ৮টায় পৌঁছাবে। ওই দিন রাতেও ঢাকা থেকে কক্সবাজারে চলবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’।আবার ৩ অক্টোবর বেলা সাড়ে ১১টায় কক্সবাজার থেকে ছেড়ে আসবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’ এবং রাতে ঢাকা থেকে কক্সবাজারে যাবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’। এরপর ৪ অক্টোবর বেলা সাড়ে ১১টায় কক্সবাজার থেকে ঢাকায় আসবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’। একই দিন রাতে ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘চট্টগ্রাম স্পেশাল’ ছেড়ে যাবে রাত সাড়ে ১০টায় এবং ভোর সাড়ে ৪টায় পৌঁছাবে চট্টগ্রামে।রেলওয়ে পূর্বাঞ্চলের ডেপুটি চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট তারেক মুহাম্মদ ইমরান জানিয়েছেন, অতিরিক্ত যাত্রী চাহিদা সামলাতে বিশেষ ট্রেন চালানো হচ্ছে। যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাংনীতে ইটভাটায় অভিযানে এক লক্ষ টাকা জরিমানা
গাংনীতে ইটভাটায় অভিযানে এক লক্ষ টাকা জরিমানা

মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ই Read more

উলিপুরে দড়ি তৈরির কারখানা, হতাশায় স্বপ্নবাজ দুই ভাই!
উলিপুরে দড়ি তৈরির কারখানা, হতাশায় স্বপ্নবাজ দুই ভাই!

নজির হোসেন ও নুর আলম দুই ভাই। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছেন। নজির হোসেন ২০০১ সালে এসএসসি পাশ করেন। বাবা Read more

দুই উপদেষ্টার সাবেক এপিএস-পিওকে ডেকেছে দুদক
দুই উপদেষ্টার সাবেক এপিএস-পিওকে ডেকেছে দুদক

এক উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) এবং আরেক উপদেষ্টার একজন বর্তমান ও একজন সাবেক ব্যক্তিগত কর্মকর্তাকে (পিও) জিজ্ঞাসাবাদের জন্য Read more

আমাগীকাল শুরু এইচএসসি পরীক্ষা, মানতে হবে ১০ নির্দেশনা
আমাগীকাল শুরু এইচএসসি পরীক্ষা, মানতে হবে ১০ নির্দেশনা

আগামীকাল থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের Read more

আইসিসি র‍্যাংকিংয়ে রিশাদের বড় লাফ
আইসিসি র‍্যাংকিংয়ে রিশাদের বড় লাফ

ব্যাট-বল হাতে সময়টা দারুণ কাটছে রিশাদ হোসেনের। টি-টোয়েন্টির পর ওয়ানডে ফরম্যাটেও দেখাচ্ছেন নৈপুণ্য। এরই ধারাবাহিকতায় ওয়ানডে ফরম্যাটের আইসিসি র‍্যাংকিংয়ে রাজসিক Read more

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মডেল আঁখির পোশাক নিয়ে ক্ষিপ্ত অভিনেত্রী মুক্তি
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মডেল আঁখির পোশাক নিয়ে ক্ষিপ্ত অভিনেত্রী মুক্তি

সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের কয়েক সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। ভাইরাল হওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন