কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে চলাকালে বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও ট্রাফিক পুলিশ বক্সে হামলা করা হয়। এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ঢাকা-সিলেট মহাসড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়,  বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পৌর শহরের আলিম সরকারের বাড়ির রুজেনের লোকজন ও আড়াই বেপারির বাড়ির ভুবন মিয়ার লোকজনের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এরই জের ধরে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে দুই পক্ষের লোকজন আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় ঘটনাকালীন যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ভৈরব থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু তালেব বলেন, ‘দু’পক্ষের সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।’পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীতে স্বেচ্ছাসেবকদের উদ্যোগে আগাছা পরিষ্কার অভিযান
আমতলীতে স্বেচ্ছাসেবকদের উদ্যোগে আগাছা পরিষ্কার অভিযান

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর আমতলীতে 'আমরা আমতলীবাসী' স্বেচ্ছাসেবী সংগঠনসহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় ফুটপাত দখলে থাকা ঝোপঝাড় পরিষ্কার করা Read more

মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

মুন্সীগঞ্জ সদর উপজেলায় সেলিনা বেগম (৩৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (১৬ মে) রাত Read more

শাপলা মার্কা নাকি আমাদেরকে দেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ
শাপলা মার্কা নাকি আমাদেরকে দেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ

আমাদের নির্বাচন কমিশন বলে দিয়েছে শাপলা মার্কা নাকি আমাদের দেওয়া হবে না। আপনারা জেনে থাকবেন, তারা মিটিং করেছে আজকে, কিন্তু Read more

এসএসসির ফল প্রস্তুত, প্রকাশ শিগগির
এসএসসির ফল প্রস্তুত, প্রকাশ শিগগির

এসএসসি ও সমমান পরীক্ষার ফল তৈরির কাজ একেবারে শেষ। এখন সম্ভাব্য তিনটি তারিখ ঠিক করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবে বাংলাদেশ Read more

কালিয়াকৈরে বনের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে বনের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে গজারী বনের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে চন্দ্রা এলাকা থেকে ওই মরদেহটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন