ভারতীয় সব ধরনের বিমান ও সামরিক উড়োজাহাজের জন্য পাকিস্তান তার আকাশসীমা ব্যবহার নিষিদ্ধের মেয়াদ আবারও এক মাস বাড়িয়েছে। শুক্রবার পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) নতুন একটি নোটিশে এ ঘোষণা দেয়।এর ফলে ভারতের কোনো বাণিজ্যিক এয়ারলাইন, ব্যক্তিগত উড়োজাহাজ বা সামরিক বিমান আগামী এক মাস পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করতে পারবে না। সর্বশেষ এ নিষেধাজ্ঞা বাড়ানোর মাধ্যমে মোট ২১০ দিন ধরে ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশপথ বন্ধ থাকছে।ভারতের অধিকৃত কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনার পরই নয়াদিল্লি সিন্ধু পানিচুক্তি স্থগিতের ঘোষণা দেয়, যা দুই দেশের মধ্যে কয়েক দশক ধরে চলে আসা একটি গুরুত্বপূর্ণ সমঝোতা। এর প্রতিক্রিয়ায় ইসলামাবাদ ভারতীয় উড়োজাহাজের জন্য তার আকাশসীমা বন্ধ করে দেয়।ভারতও পাল্টা ব্যবস্থা হিসেবে ৩০ এপ্রিল থেকে পাকিস্তানি উড়োজাহাজের প্রবেশ নিষিদ্ধ করে। ফলে দুই দেশের মধ্যে আকাশপথে যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।এরই ধারাবাহিকতায় ৬ ও ৭ মে ভারত পাকিস্তানের একাধিক শহরে অকারণ হামলা চালায়। পাকিস্তান এর জবাবে শুরু করে বড় ধরনের সামরিক অভিযান, যার নাম দেওয়া হয় ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’। পাকিস্তান দাবি করে, তাদের হামলায় ভারতের একাধিক সামরিক স্থাপনা ধ্বংস হয়।একইসঙ্গে পাকিস্তানি বাহিনী ভারতের ছয়টি যুদ্ধবিমান (এর মধ্যে তিনটি রাফাল) এবং ডজনখানেক ড্রোন ভূপাতিত করে। টানা ৮৭ ঘণ্টা ধরে দুই দেশের মধ্যে তীব্র সংঘর্ষ চলে। অবশেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে যুদ্ধবিরতি হয়।আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় ভারতের বিমান পরিবহন খাত মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। দীর্ঘপথ ঘুরে ফ্লাইট পরিচালনা করায় সময় ও খরচ দুটোই বেড়েছে। আন্তর্জাতিক রুটেও ভারতের যাত্রী পরিবহনে নেতিবাচক প্রভাব পড়ছে। অপরদিকে পাকিস্তানি বিমান চলাচল শিল্পের ক্ষতি তুলনামূলকভাবে সীমিত।এ ধরনের আকাশসীমা নিষেধাজ্ঞা নতুন নয়। এর আগেও ১৯৯৯ সালের কারগিল যুদ্ধ এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর পাকিস্তান ভারতের জন্য আকাশপথ বন্ধ করেছিল। প্রতিবারই ভারতের বিমান চলাচল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৬ ঘণ্টা ধরে সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা, কঠোর অবস্থানে পুলিশ
৬ ঘণ্টা ধরে সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা, কঠোর অবস্থানে পুলিশ

ভাতার দাবিতে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে প্রায় ৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রেখেছেন সচিবালয়ে কর্মরত নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (১০ ডিসেম্বর) Read more

সিরাজগঞ্জে শিয়ালের কামড়ে নারীসহ আহত ৪
সিরাজগঞ্জে শিয়ালের কামড়ে নারীসহ আহত ৪

সিরাজগঞ্জের তাড়াশে শিয়ালের কামড়ে চারজন আহত হয়েছেন। এছাড়া দুই কৃষকের ৫টি গবাদিপশু শিয়ালের কামড়ে আহত হয়েছে।মঙ্গলবার (০৮ জুলাই) রাতে উপজেলার Read more

টিসিবি প্যাকেজে যুক্ত হচ্ছে পাঁচ নতুন পণ্য
টিসিবি প্যাকেজে যুক্ত হচ্ছে পাঁচ নতুন পণ্য

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে জনজীবন যখন নাভিশ্বাস তুলেছে, তখন নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য নতুন স্বস্তির উদ্যোগ নিয়েছে ট্রেডিং Read more

নিয়োগ দেবে যমুনা ইলেক্ট্রনিক্স
নিয়োগ দেবে যমুনা ইলেক্ট্রনিক্স

যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডে ‘ডিভিশনাল সেলস ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন