মিসরের রাজধানী কায়রোর ‘মিসরীয় জাদুঘর’ থেকে চুরি হয়েছে তিন হাজার বছরের পুরোনো এক প্রাচীন ব্রেসলেট। প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন ল্যাপিস পাথরের তৈরি এই ব্রেসলেটটির মূল্য ছিল অমূল্য। কিন্তু তা মাত্র চার হাজার মার্কিন ডলারে বিক্রি করে দেওয়া হয়েছে বলে জানায় স্থানীয় পুলিশ।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মিসরের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, জাদুঘরের এক কর্মী এই চুরির সঙ্গে জড়িত। এরই ম্যেধ তাকে গ্রেপ্তার করা হয়েছে।জানা গেছে, চুরি যাওয়া ব্রেসলেটটি ছিল ২১তম রাজবংশের ফারাও আমেনেমোপের আমলের। কয়েক সপ্তাহ পর এটি ইতালিতে একটি প্রদর্শনীতে পাঠানোর কথা ছিল। এর আগেই, গত শনিবার জাদুঘরের সংরক্ষণাগার থেকে ব্রেসলেটটির নিখোঁজ হওয়ার বিষয়টি জানানো হয়।স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ৯ সেপ্টেম্বর জাদুঘরের ওই কর্মী ব্রেসলেটটি চুরি করেন। কায়রোর এক রুপা ব্যবসায়ীর সহায়তায় এটি প্রথমে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয় ১ লাখ ৮০ হাজার মিসরীয় পাউন্ডে। পরে সেটি আবারও এক স্বর্ণকারের কাছে ১ লাখ ৯৪ হাজার পাউন্ডে বিক্রি করা হয়। শেষপর্যন্ত ব্রেসলেটটি গলিয়ে ফেলা হয়।বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র এর প্রাচীনতা নয়, ব্রেসলেটটির বৈজ্ঞানিক গুরুত্বও ছিল অনেক। মিসরবিদ জিন গুলিয়াম ওলেট পেলেটিয়ার জানান, ব্রেসলেটটি রাজা সুসেনের সমাধিতে খননের সময় উদ্ধার করা হয়েছিল। মিসরের প্রচলিত আইনে, প্রত্নতাত্ত্বিক সম্পদ চুরির শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এ ছাড়া ১ থেকে ৫০ লাখ মিসরীয় পাউন্ড পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। আর প্রত্নতাত্ত্বিক সম্পদ নষ্ট বা গলিয়ে ফেলার মতো অপরাধের জন্য সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ লাখ পাউন্ড পর্যন্ত জরিমানা করা হতে পারে।এর আগে ১৯৭৭ সালে কায়রোর আরেকটি জাদুঘর থেকে বিখ্যাত চিত্রকর্ম ‘পপি ফ্লাওয়ার্স’ চুরি হয়েছিল। যার আনুমানিক মূল্য ছিল ৫৫ মিলিয়ন ডলার। সেই চিত্রকর্ম আজও উদ্ধার হয়নি।সূত্র: রয়টার্স আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরিবহন সেক্টরে রাজনৈতিক আধিপত্যই দুর্ভোগের মূল: রিজভী
পরিবহন সেক্টরে রাজনৈতিক আধিপত্যই দুর্ভোগের মূল: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, পরিবহন খাতে এখনো ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘনিষ্ঠরা কর্তৃত্ব করছে, যার ফলে Read more

১৭ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ১৯ হাজার কোটি টাকা
১৭ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ১৯ হাজার কোটি টাকা

আগস্ট মাসের ১৭ দিনেই এক বিলিয়ন ডলারের বেশি (১৬১ কোটি ৯০ হাজার ডলার) রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে। বাংলাদেশি Read more

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পিটিশনে সই করল হাজার হাজার ইসরায়েলি
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পিটিশনে সই করল হাজার হাজার ইসরায়েলি

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবিতে স্বাক্ষর সংগ্রহে নেমেছে জাজিম নামের একটি অ্যাডভোকেসি সংস্থা। ইতোমধ্যে এ দাবির প্রতি সমর্থন জানিয়ে Read more

হাইকোর্টের রায়ে চরম বিপাকে মোহাম্মদ শামি
হাইকোর্টের রায়ে চরম বিপাকে মোহাম্মদ শামি

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের পেসার মোহাম্মদ শামিকে সাবেক স্ত্রী ও সন্তানের ভরণপোষণ বাবদ প্রতি মাসে চার লাখ রুপি দিতে হবে। Read more

মুন্সীগঞ্জে গভীর রাতে আগুনে পুড়ে ছাই ১৯ দোকান
মুন্সীগঞ্জে গভীর রাতে আগুনে পুড়ে ছাই ১৯ দোকান

মুন্সীগঞ্জের শ্রীনগরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ১৯টি দোকান। শনিবার (৫ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলা সাব-রেজিস্ট্রার Read more

ভৈরবে গ্রামবাসীর দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
ভৈরবে গ্রামবাসীর দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জের ভৈরবের মৌটুপী গ্রামের সংঘর্ষে জেরে পাশ্ববর্তী ভবানীপুর গ্রামের দুপক্ষের সংঘর্ষে মিজান (৪১) নামের একজন নিহত ও চারজন আহত হয়েছেন। শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন