৭ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস জুড়ে থাকবে কড়া নিরাপত্তা। বিশ্ববিদ্যালয় এলাকা থাকবে নিরাপত্তায় আচ্ছাদিত, মোতায়েন থাকবে নিরাপত্তা বাহিনীর ৩৫০ জন সদস্য। স্বচ্ছতা নিশ্চিতে ভোটকেন্দ্রে বসানো হবে সিসি ক্যামেরা, বড় পর্দায় সরাসরি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করতে পারবে শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪১৭ নং সভাকক্ষে নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার ও শৃঙ্খলা কমিটির আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ‘গবিসাস’ এর সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে সুষ্ঠু, নিরপেক্ষ এবং সচ্ছ নির্বাচন আয়োজনে নিরাপত্তাজনিত প্রস্তুতি, সুষ্ঠু পদ্ধতিতে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা এবং নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতির বিষয়ে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।নির্বাচন কমিশনের মুখপাত্র ড. ফুয়াদ হোসেন জানান, তফসিল অনুযায়ী নির্বাচনের মোট ১৩টি ধাপের মধ্যে ১১টি সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন কেবল ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশের ধাপ বাকি। ভোটের দিন নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র‍্যাব, আনসার ও এনএসআই এর ৩৫০ জন নিরাপত্তাবাহিনীর সদস্য মোতায়েন থাকবে বিশ্ববিদ্যালয় এলাকায়। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। এছাড়া গঠন করা হবে কুইক রেসপন্স টিম।নির্বাচন কমিশনের মুখপাত্র ড. ফুয়াদ হোসেন জানান, তফসিল অনুযায়ী নির্বাচনের মোট ১৩টি ধাপের মধ্যে ১১টি সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন কেবল ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশের ধাপ বাকি। ভোটের দিন নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র‍্যাব, আনসার ও এনএসআই এর ৩৫০ জন নিরাপত্তাবাহিনীর সদস্য মোতায়েন থাকবে বিশ্ববিদ্যালয় এলাকায়। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। এছাড়া গঠন করা হবে কুইক রেসপন্স টিম।নিরপেক্ষ ও সচ্ছ নির্বাচন আয়োজনের প্রসঙ্গে প্রধান রিটার্নিং অফিসার জানান, সর্বমোট ১৯টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। বিভাগ ভিত্তিক আলাদা আলাদা কেন্দ্রে ভোট দিবে শিক্ষার্থীরা। প্রতি কেন্দ্রে ১ জন প্রিজাইডিং অফিসার ও ৪ জন পোলিং অফিসার ভোট গ্রহণ করবে। এরমধ্যে ২ জন স্ব বিভাগের এবং বাকী ২ জন পোলিং অফিসার ভিন্ন বিভাগের থাকবে। এছাড়া ভোটগ্রহন ও গণনা পর্যবেক্ষণের জন্য ১ জন কর্মকর্তা থাকবেন প্রতিটি কেন্দ্রে। ভোট গ্রহণ শেষে প্রতি কেন্দ্রে পৃথকভাবে হাতে করে (ম্যানুয়ালি) ভোট গণনার পর নির্বাচন কমিশন ফলাফল প্রকাশ করবে।তিনি আরও জানান, প্রতিটি শিক্ষার্থীকে আইডি কার্ডের মাধ্যমে পরিচয় নিশ্চিত করে ক্যাম্পাসে ঢুকতে দেয়া হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে ভোটকেন্দ্রে প্রবেশ করতে হবে। স্ব বিভাগের শিক্ষকের মাধ্যমে পরিচয় নিশ্চিতের পর ঢুকতে দেয়া হবে ভোট কেন্দ্রে। ভোটার তালিকা অনুযায়ী ভোটারকে শনাক্ত করে ব্যালট পেপারে  স্বাক্ষরের পর ভোট দেওয়ার জন্য ব্যালট পেপার প্রদান করা হবে।সচ্ছতা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে স্থাপন করা হবে সিসি ক্যামেরা যা সরাসরি দেখানো হবে কেন্দ্রের বাইরে স্থাপন করা বড় পর্দায়। এতে শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলে ভোটকেন্দ্রে কিভাবে ভোট গ্রহণ চলছে কোন প্রকার অসঙ্গতি হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতে পারবে।শৃঙ্খলা কমিটির প্রধান মো. শাহ্ আলম বলেন, ‘নির্বাচনের দিন পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। কেউ নির্বাচনে বিঘ্ন ঘটাতে চাইলে রাষ্ট্রীয় আইনের আওতায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নিরাপত্তাবাহিনী সার্বক্ষণিক উপস্থিত থাকবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে।’গকসুর প্রধান নির্বাচন কমিশনার মো. রফিকুল আলম বলেন, ‘ইতিপূর্বে তফসিল অনুযায়ী অধিকাংশ কার্য সম্পন্ন হয়েছে। ভোটের দিন সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট গ্রহণ ও গণনা চলবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সকল ব্যবস্থাই নেয়া হবে।’ এসময়, নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার এবং শৃঙ্খলা কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলিয়ার সই নকল করে টাকা উত্তোলন, সহকারী গ্রেপ্তার
আলিয়ার সই নকল করে টাকা উত্তোলন, সহকারী গ্রেপ্তার

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। নিজের অভিনয়ের দক্ষতায় ইতোমধ্যে পৌঁছেছেন বলিউডের শীর্ষ আসনে। কিন্তু সেই আলিয়া, যাকে বিশ্বাস করে জীবনের Read more

যশোরের শার্শায় অস্ত্রসহ দুই ছিনতাইকারী আটক
যশোরের শার্শায় অস্ত্রসহ দুই ছিনতাইকারী আটক

যশোরের শার্শায় রাতের আঁধারে পান ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত Read more

রনির সঙ্গে প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন সাদিয়া আয়মান
রনির সঙ্গে প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন সাদিয়া আয়মান

ছোট ও বড় পর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মান কাজের পাশাপাশি ব্যক্তিগত কারণেও প্রায়ই আলোচনায় থাকেন। দীর্ঘদিন ধরেই শোবিজ অঙ্গনে গুঞ্জন-পরিচালক Read more

মাদারীপুরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা
মাদারীপুরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা

বৈদেশিক মুদ্রা অর্জনকারী ও বিদেশের মাটিতে  দেশের সম্মান  সম্মুত রাখায় সামাজিক সংগঠন ঐকতান মাদারীপুর এর পক্ষ থেকে তিনজন প্রবাসীকে সংবর্ধনা Read more

শেখ হাসিনার ভোট করার সব পথ বন্ধ হলো
শেখ হাসিনার ভোট করার সব পথ বন্ধ হলো

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে তিনি আর নির্বাচন করার যোগ্য হবেন না, Read more

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন