যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সামরিক ঘাঁটির কাছে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।জয়েন্ট বেস লুইস-ম্যাককর্ড নিশ্চিত করেছে, বুধবার রাতে ঘাঁটির সংলগ্ন একটি গ্রামীণ এলাকায় হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে। স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য এখনো জানানো হয়নি।সেনাবাহিনীর তথ্যমতে, ঘটনাটি এখনো তদন্তাধীন, তাই বিস্তারিত জানানো সম্ভব নয়।সিএনএন জানিয়েছে, ঘাঁটিটি ওয়াশিংটনের পিয়ার্স কাউন্টিতে অবস্থিত।বৃহস্পতিবার ভোরে পাশের থারস্টন কাউন্টি শেরিফ অফিস এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানিয়েছে, সামিট লেক এলাকায় সম্ভাব্য হেলিকপ্টার দুর্ঘটনার খবর পেয়ে তাদের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তারা দুর্ঘটনাস্থল শনাক্ত করেছেন।পোস্টে আরও বলা হয়, আমাদের জানানো হয়েছে যে সেনাবাহিনী ওই এলাকায় একটি হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ হারিয়েছে। আমরা জেবিএলএমের (জেবিএলএম) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং সহায়তার জন্য প্রয়োজনীয় সব ধরনের বাহিনী মোতায়েন করা হচ্ছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীপুরে লেগুনা দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত, আহত ১২
শ্রীপুরে লেগুনা দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত, আহত ১২

গাজীপুরের শ্রীপুরে একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খাওয়ায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় লেগুনাচালকসহ অন্তত Read more

ধামরাইয়ে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ৬ দিন আটকিয়ে পালাক্রমে ধর্ষণ, আটক ৪
ধামরাইয়ে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ৬ দিন আটকিয়ে পালাক্রমে ধর্ষণ, আটক ৪

ঢাকার ধামরাইয়ে ৪র্থ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণ করে ৬দিন আটকিয়ে রাখার পর ধর্ষণ করার অভিযোগে নারী সহযোগীসহ ৪ জনকে Read more

কুমিল্লায় ফুটবল খেলা শেষে ফেরার পথে ট্রাক খাদে, স্কুলছাত্র নিহত
কুমিল্লায় ফুটবল খেলা শেষে ফেরার পথে ট্রাক খাদে, স্কুলছাত্র নিহত

কুমিল্লার বুড়িচংয়ে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে খেলোয়াড় ও সমর্থকবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে পঞ্চম শ্রেণির Read more

আক্কেলপুরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আ. লীগ নেতা গ্রেপ্তার
আক্কেলপুরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আ. লীগ নেতা গ্রেপ্তার

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মেহেদী হত্যা মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক Read more

নরসিংদীতে হত্যা ও ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার
নরসিংদীতে হত্যা ও ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নরসিংদীর শিবপুর থেকে হত্যাসহ একাধিক ডাকাতি মামলার আসামি ডাকাত মো: সবুজ ওরফে সেলিম (৩৫) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ নরসিংদী সিপিএসসি। উপজেলার Read more

দিল্লির শেষ ম্যাচ খেলেই পাকিস্তান যাবেন মুস্তাফিজ
দিল্লির শেষ ম্যাচ খেলেই পাকিস্তান যাবেন মুস্তাফিজ

মুম্বাইয়ের কাছে গত বুধবারের হারে প্লে-অফের আশা শেষ হয়ে গেছে দিল্লির। যে কারণে পাঞ্জাবের বিপক্ষে তাদের আজকের ম্যাচটি পরিণত হয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন