পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। তারা বলেছে, এ দুই দেশের চুক্তি ভারতের জাতীয় নিরাপত্তায় প্রভাব ফেলবে। এছাড়া চুক্তিটিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কূটনৈতিক ব্যর্থতা হিসেবেও অভিহিত করেছে কংগ্রেস।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পাকিস্তান ও সৌদির মধ্যে ঐতিহাসিক এ চুক্তি হয়। এতে বলা হয়, দুটি দেশের ওপর অন্য যে কোনো দেশের হামলাকে উভয় দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ সৌদি ও পাকিস্তান আক্রান্ত হলে একেঅপরের সহায়তায় এগিয়ে যাবে।ভারতীয় কংগ্রেসের মহাসচিব জয়রাম রমেশ এক্সে মোদির সমালোচনা করে লিখেন, “হঠাৎ করে অপারেশন সিঁদুর বন্ধ করে দেওয়ার কয়েক মাস পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের ফিল্ড মার্শাল অসিম মুনীরের জন্য হোয়াইট হাউজে নৈশভোজের আয়োজন করেছিলেন। অসিম মুনির হলেন সেই একই ব্যক্তি যার উস্কানিমূলক বক্তব্যের কারণে এপ্রিলে পেহেলগামে হামলা হয়।”তিনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী মোদির বহুল আলোচিত চীন সফরের কয়েকদিন পর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির জন্য তাদের গোপন মিলিটারি কমপ্লেক্স খুলে দেন।”“এখন সৌদি আরব, পেহেলগাম হামলার সময় যেখানে প্রধানমন্ত্রী মোদি ছিলেন, তারা পাকিস্তানের সঙ্গে কৌশলগত সামরিক চুক্তি করেছে। অবশ্যই এটির বড় প্রভাব ভারতের জাতীয় নিরাপত্তার জন্য রয়েছে।”এগুলো সব মোদির কূটনৈতিক ব্যর্থতা উল্লেখ করে তিনি আরও বলেন, “ভারতীয় জাতীয় কংগ্রেস উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে আমাদের প্রধানমন্ত্রীর বহু-প্রচারিত ব্যক্তিগত কূটনৈতিক প্রচেষ্টায় আরও একটি ধাক্কা লেগেছে।”সূত্র: ইকোনোমিক টাইমসএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের অবস্থাও ভালো না, নেপালের মতো হতে পারে: শিবসেনা এমপি
ভারতের অবস্থাও ভালো না, নেপালের মতো হতে পারে: শিবসেনা এমপি

নেপালে ব্যাপক দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়ায় সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়েছে দেশটির ছাত্র-জনতা। এতে করে ক্ষমতা ছেড়ে পালিয়েছেন Read more

রামুতে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩
রামুতে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩

কক্সবাজারের রামুতে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।সোমবার (২৮ এপ্রিল) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার Read more

দাম বাড়লো ভোজ্য তেলের
দাম বাড়লো ভোজ্য তেলের

দেশের বাজারে বাড়ানো হয়েছে ভোজ্যতেলের দাম। প্রতি লিটারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে যথাক্রমে ৬ ও ৮ Read more

শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড
শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড

আদালত অবমাননা করায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে, গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল Read more

গলাচিপায় পাঁচ আ.লীগ নেতা গ্রেফতার
গলাচিপায় পাঁচ আ.লীগ নেতা গ্রেফতার

পটুয়াখালীর গলাচিপায় পুলিশের বিশেষ অভিযানে ‘ডেভিল হান্ট’-এর আওতায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে Read more

আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০২: যাত্রী কল্যাণ সমিতি
আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০২: যাত্রী কল্যাণ সমিতি

গত আগস্ট মাসে বাংলাদেশে সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে ৫৫২টি দুর্ঘটনায় ৫৬৩ জন নিহত ও ১২৬১ জন আহত হয়েছেন বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন