বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম দেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে খেলতে যাচ্ছেন শততম টেস্ট। নভেম্বর মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে আয়োজিত হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে, সব কিছু ঠিক থাকলে সিলেটে অনুষ্ঠিত হবে তার ক্যারিয়ারের শততম ম্যাচ।প্রথমে শুধু একটি টেস্ট ও ওয়ানডে সিরিজ আয়োজনের পরিকল্পনা থাকলেও, ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানানো হয়েছে, শেষ পর্যন্ত দুটি টেস্ট ম্যাচেই সম্মত হয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর, মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ১৯ নভেম্বর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।এর আগে ২০০৫ সালে মাত্র ১৮ বছর বয়সে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। সেই ম্যাচে তিনি হয়ে উঠেছিলেন শচীন টেন্ডুলকারের পর টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড়। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে তিনি এখন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৯৮টি টেস্ট খেলার পাশাপাশি, সর্বোচ্চ রান সংগ্রাহকও।টেস্ট সিরিজের পর ২৭, ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এরপর সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। ক্যারিবীয়দের বিপক্ষে হবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ, যা অনুষ্ঠিত হবে ১৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত।এদিকে, ডিসেম্বর ও জানুয়ারিতে আন্তর্জাতিক সূচিতে বাংলাদেশ দলের কোনো সিরিজ নেই। এই সময়ে অনুষ্ঠিত হতে পারে জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আর এরপর ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় বসবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মাধবপুর উপজেলার শাহাজীবাজার দরগা গেইট এলাকায় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে রায়হান মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত Read more

বাগদা চিংড়ির সুনাম রক্ষায় অ্যান্টিবায়োটিকমুক্ত উৎপাদন জরুরি: ফরিদা আখতার
বাগদা চিংড়ির সুনাম রক্ষায় অ্যান্টিবায়োটিকমুক্ত উৎপাদন জরুরি: ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, চিংড়ির উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও গুণগত উৎপাদন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একই Read more

গায়ে হলুদের রেশ কাটতেই মৃত্যু সংবাদ, স্বপ্নভঙ্গ কনের পরিবারে
গায়ে হলুদের রেশ কাটতেই মৃত্যু সংবাদ, স্বপ্নভঙ্গ কনের পরিবারে

কনের গায়ে হলুদের আনন্দ শেষ হতে না হতেই বরের মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গেছে দুই পরিবার। রাজশাহী মেডিকেল কলেজের এক Read more

৩৬ বছর হাতে ভর করে চলা বাচ্চু মিয়ার একটাই স্বপ্ন একটি চেইনচালিত রিকশা
৩৬ বছর হাতে ভর করে চলা বাচ্চু মিয়ার একটাই স্বপ্ন একটি চেইনচালিত রিকশা

৩৬ বছর ধরে এক হাতে ভর করে জীবন চালিয়ে যাচ্ছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত মকবুল হোসেনের Read more

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ইসির Read more

বিশ্বের প্রথম আন্তর্জাতিক ড্রোন টুর্নামেন্ট শুরু করল রাশিয়া
বিশ্বের প্রথম আন্তর্জাতিক ড্রোন টুর্নামেন্ট শুরু করল রাশিয়া

বিশ্বের প্রথম আন্তর্জাতিক ড্রোন টুর্নামেন্টের আয়োজন করলো রাশিয়া। গত ৭ আগস্ট রাজধানীর মস্কোতে এই টুর্নামেন্ট শুরু হয়েছে, শেষ হবে ১৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন