বিশ্বের প্রথম আন্তর্জাতিক ড্রোন টুর্নামেন্টের আয়োজন করলো রাশিয়া। গত ৭ আগস্ট রাজধানীর মস্কোতে এই টুর্নামেন্ট শুরু হয়েছে, শেষ হবে ১৭ আগস্ট।টুর্নামেন্টে রাশিয়া ছাড়াও অংশ নিচ্ছেন অস্ট্রেলিয়া, বেলারুশ, বুলগেরিয়া, জার্মানি, ভারত, কাজাখস্তান, স্পেন, দক্ষিণ কোরিয়া, তুরস্ক এবং ফ্রান্স— এই ১০ দেশের প্রতিযোগীরা।টুর্নামেন্টের আয়োজক রাশিয়ার বেসামরিক ড্রোন বিষয়ক সংস্থা রাশিয়ান ড্রোন রেস ফেডারেশন। সংস্থার প্রেসিডেন্ট ইলিয়া গালায়েভ জানান, “বেসামরিক ড্রোন খাতের উন্নয়নের জন্য রাশিয়ার কেন্দ্রীয় সরকারের অধীন কর্মসূচির আওতায় আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্ট। প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ২০২৩ সালে এই কর্মসূচি শুরু হয়েছে।”টুর্নামেন্টে নিজের সঙ্গে আনা ড্রোন নিয়ে বিভিন্ন খেলা দেখাবেন প্রতিযোগীরা। যিনি চ্যাম্পিয়ন হবেন, পুরস্কার হিসেবে তিনি পাবেন ৫০ লাখ রুবল বা ৬৩ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭৬ লাখ ৪৮ হাজার ৪৭৭ টাকা)।রাশিয়ার সরকারি টেলিভিশন চ্যানেল আরটিকে ইলিয়া গালায়েভা জানান, “বেসামরিক ইউএভি ড্রোন কতটা আধুনিক পর্যায়ে পৌঁছেছে, তা চাক্ষুষ করার একটি সুযোগ এই টুর্নামেন্ট। তাছাড়া আমরা মনে করি, দেশের বেসামরিক ড্রোন শিল্পের জন্যও এ টুর্নামেন্ট ইতিবাচক ভূমিকা রাখবে।”উল্লেখ্য, বেসামরিক ড্রোন নির্মাণের ব্যাপারটিকে বেশ গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার নির্দেশে ২০২৩ সালে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ড্রোন তৈরি ও ওড়ানো সংক্রান্ত বিশেষ কোর্স চালু করা হয়। গত মে মাসে স্কুল পাঠ্যক্রমেও এই কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেতাদের তেল না দিয়ে জনগণের কাজ করুন: পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা
নেতাদের তেল না দিয়ে জনগণের কাজ করুন: পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশকে কোনো রাজনৈতিক দলের নেতাদের তেলবাজী করতে নিষেধ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর Read more

পাকিস্তান সীমান্তে গোলাগুলি, ভারতীয় সেনা নিহত
পাকিস্তান সীমান্তে গোলাগুলি, ভারতীয় সেনা নিহত

পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় জম্মু-কাশ্মিরের উরি সেক্টরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় এক সেনা নিহত হয়েছেন।বুধবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য Read more

মৃত্যুর পর ভাই-বোনের আর দেখা হবে না, কথাটি কতটা সঠিক
মৃত্যুর পর ভাই-বোনের আর দেখা হবে না, কথাটি কতটা সঠিক

আমাদের সমাজে অনেককে একটি কথা বলতে শোনা যায় যে, মৃত্যুর পর ভাই-বোনের আর কখনো দেখা হবে না। অনেকে এই কথাটি Read more

সবার সহযোগিতায় প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
সবার সহযোগিতায় প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই ঈদে আল্লাহর কাছে প্রার্থনা করি যেন প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি। শনিবার (২১ Read more

মোবাইল চুরি করে পালাচ্ছিল চোর, ধরতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
মোবাইল চুরি করে পালাচ্ছিল চোর, ধরতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

পাবনার আটঘরিয়ায় চোরের ছুরিকাঘাতে আসাদ হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে Read more

এক বছর কারাভোগ শেষে ভারত থেকে ফিরলেন ৪ বাংলাদেশি নারী
এক বছর কারাভোগ শেষে ভারত থেকে ফিরলেন ৪ বাংলাদেশি নারী

ভারতে এক বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন চার বাংলাদেশি নারী। বুধবার (২৫ মার্চ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন