দীর্ঘ আড়াই বছর ফিফা র‌্যাঙ্কিংয়ে আধিপত্য দেখানোর পর অবশেষে সিংহাসন হারাল আর্জেন্টিনা। নতুন র‍্যাঙ্কিং অনুযায়ী দুই ধাপ পিছিয়ে এখন তিন নম্বরে নেমে গেছে আর্জেন্টিনা। অবনতি হয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলেরও। এক ধাপ পিছিয়ে যাওয়া ব্রাজিল এখন অবস্থান করছে ৬ নম্বরে।বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। এই হারের পর আর্জেন্টিনার পয়েন্ট ১৮৮৫.৩৬ থেকে কমে হয়েছে ১৮৭০.৩২। মানে ১৫.০৪ পয়েন্ট কমেছে আলবিসেলেস্তেদের। অন্যদিকে নিজেদেরে শেষ ম্যাচে বলিভিয়ার কাছে ১-০ গোলে হেরেছে ব্রাজিল। এই হরে ১৬.০৯ পয়েন্ট কমে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের পয়েন্ট এখন ১৭৬১.৬।এদিকে আর্জেন্টিনার হারানো সিংহাসন দখল করেছে স্পেন। ১৮৭৫.৩৭ পয়েন্ট নিয়ে স্প্যানিশরা এখন র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছে। তারা এগিয়েছে এক ধাপ। দুইয়ে থাকা ফ্রান্সের পয়েন্ট ১৮৭০.৯২। তারাও এগিয়েছে এক ধাপ।নতুন হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে সর্বোচ্চ লাফ দিয়েছে স্লোভাকিয়া। ১০ ধাপ এগিয়ে এখন তারা অবস্থান করছে ৪২ নম্বরে। ২৫.৩১ পয়েন্ট বেড়ে তাদের পয়েন্ট এখন ১৪৯১.৮৭। বাংলাদেশ আগের মতোই ১৮৪ নম্বরে অবস্থান করছে। যদিও তাদের পয়েন্ট বেড়েছে ০.২৩। জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীদের পয়েন্ট এখন ৮৯৯.২৪। বাংলাদেশ সবশেষ ম্যাচ খেলেছে ৬ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে। সেই ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুদানে ৬ বাংলাদেশি সেনা নিহতের ঘটনায় বাফুফের শোক
সুদানে ৬ বাংলাদেশি সেনা নিহতের ঘটনায় বাফুফের শোক

সুদানের আবেইতে জাতিসংঘ (ইউএন) মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন Read more

সখীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু!
সখীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু!

টাঙ্গাইলের সখীপুরে পুকুরের পানিতে ডুবে ইয়ামিন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকেলে পৌরসভার ৬নং ওয়ার্ড মদীনাতুল Read more

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের সপ্তম দিনের শুনানি চলছে
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের সপ্তম দিনের শুনানি চলছে

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের ওপর ৭ম দিনের শুনানি শুরু হয়েছে।আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে প্রধান Read more

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি অপু গ্রেফতার
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি অপু গ্রেফতার

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু গ্রেফতার হয়েছেন। রবিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে Read more

যুক্তরাষ্ট্রে এক বছরে ৫টি রাজনৈতিক খুন!
যুক্তরাষ্ট্রে এক বছরে ৫টি রাজনৈতিক খুন!

বর্তমান বিশ্বের সবচাইতে শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রে মাত্র এক বছরে পাঁচটি রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পাশাপাশি  খুনের চেষ্টা দেশটিতে সাধারণদের মাঝে Read more

শেকৃবিতে জুলাই আন্দোলনের এক বছরেও নিষিদ্ধ ছাত্রলীগ বহাল
শেকৃবিতে জুলাই আন্দোলনের এক বছরেও নিষিদ্ধ ছাত্রলীগ বহাল

জুলাই গণঅভ্যুত্থানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত নিষিদ্ধ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী জড়িত থাকলেও এক বছর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন