যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছিনতাইকৃত ব্যাটারি চালিত ভ্যান উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শার্শা থানার বড়বাড়িয়া এলাকা থেকে আসামি ইমরান হোসেন ও কামরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানার নামাজগ্রামের মৃত মানিক হোসেনের ছেলে ইমরান হোসেন (২৮) ও শার্শা থানার পান্তাপাড়া গ্রামের আক্তারুজ্জামান বাবুর ছেলে কামরুজ্জামান (২৮)।পুলিশ জানায়, আক্তারুল ইসলাম নামে এক ভ্যান চালক থানায় অভিযোগ দায়ের করে বলেন, বুধবার সকালে বড়বাড়িয়া গ্রামের জনৈক মিজানের ইট ভাটার সামনে পানবুড়ি হতে ধলদাগামী পাকা রাস্তার উপর ভ্যানে যাত্রী হিসাবে থাকা ছিনতাইকারীরা চাকু দিয়ে চালক আক্তারুল ইসলামকে গুরুতর জখম করে ভ্যান ছিনতাই করে পালিয়ে যায়।এ ঘটনায় শার্শা থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে স্থানীয় জনগণের সহায়তায় বৃহস্পতিবার দুপুরে শার্শা থানার বড়বাড়িয়া এলাকা থেকে আসামি ইমরান হোসেন ও কামরুজ্জামানকে গ্রেপ্তার করে এবং ভিকটিম আক্তারুল ইসলামের ভ্যান উদ্ধার করা হয়।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, আসামিদের বিরুদ্ধে শার্শা থানায় মামলা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ইমরান হোসেনের নামে ৬টি ও কামরুজ্জামানের ২টি মামলা রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুমাতুল বিদায় ভাঙ্গুড়ার মসজিদে-মসজিদে মুসল্লিদের ঢল
জুমাতুল বিদায় ভাঙ্গুড়ার মসজিদে-মসজিদে মুসল্লিদের ঢল

আজ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার। মুসলিম বিশ্বে যা (জুমাতুল বিদা) নামে পরিচিত। রমজান এবং জুমার সম্মিলন এই দিনটিকে মুমিন Read more

যদি কিন্তু অথবা ছাড়া আ. লীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত আবদুল্লাহ
যদি কিন্তু অথবা ছাড়া আ. লীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত আবদুল্লাহ

কোনোরকম যদি-কিন্তু-অথবা ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।শুক্রবার (২ মে) Read more

পিএসসির সচিব হলেন আব্দুর রহমান
পিএসসির সচিব হলেন আব্দুর রহমান

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব নিয়োগ পেয়েছেন আব্দুর রহমান। তিনি শ্রম মন্ত্রণালয়ের সচিব পদে বদলির আদেশাধীন ছিলেন।রোববার (১৪ সেপ্টেম্বর) Read more

মির্জাপুরে কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক, তিন বছর পর স্বামী গ্রেপ্তার!
মির্জাপুরে কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক, তিন বছর পর স্বামী গ্রেপ্তার!

টাঙ্গাইলের মির্জাপুরে তিন বছর আগে কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক দিয়ে সিঙ্গাপুর পালিয়ে যান নাজিম দেওয়ান (৪২)। এরপর আদালত তার Read more

কক্সবাজারের হোটেল ত্যাগ করেছেন এনসিপির শীর্ষ নেতারা
কক্সবাজারের হোটেল ত্যাগ করেছেন এনসিপির শীর্ষ নেতারা

কক্সবাজার সফর শেষে রাজধানী ঢাকা বা অন্য কোনো গন্তব্যের উদ্দেশ্যে হোটেল ত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- এর ৫ শীর্ষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন