লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে আরও দীর্ঘ সময় থাকার পরিকল্পনায় রয়েছেন। ইএসপিএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আর্জেন্টাইন ফুটবল তারকার সঙ্গে ফ্লোরিডাভিত্তিক এই ক্লাবের একটি নতুন দীর্ঘমেয়াদী চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির আনুষ্ঠানিক কিছু প্রক্রিয়া বাকি থাকলেও শিগগিরই মেসি কাগজে-কলমে চুক্তি নবায়ন করবেন। এরপর বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য যাবে মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষের কাছে।ইন্টার মায়ামিতে আসার শুরু থেকেই ক্লাব ও মেসি দু’পক্ষই পারস্পরিকভাবে দীর্ঘমেয়াদে একসঙ্গে পথ চলার আগ্রহ দেখিয়ে এসেছে। যদিও মাঝে ইউরোপে ফেরা বা অন্য কোনো লিগে যোগ দেওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল, তবে শেষ পর্যন্ত তা আর বাস্তবতার মুখ দেখেনি।২০২৩ সালের জুলাই মাসে ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। তার উপস্থিতিতে ক্লাবের পারফরম্যান্স যেমন বদলে যায়, তেমনি বেড়ে যায় এমএলএসের জনপ্রিয়তা ও ব্র্যান্ড মূল্য।চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে আছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে করেছেন ২৮ গোল, সঙ্গে যোগ করেছেন ১৪টি অ্যাসিস্ট। এখনো তিনিই দলটির প্রধান গোলদাতা এবং নির্ভরযোগ্য তারকা।এদিকে মেসির সঙ্গে নতুন চুক্তির আভাস আগেই দিয়েছিলেন ইন্টার মায়ামির সহমালিক জর্জে মাস। সম্প্রতি তিনি বলেছিলেন, ‘আমরা যেকোনো কিছু করব যাতে মেসি এখানে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং সাউথ ফ্লোরিডাতেই তার ক্যারিয়ার শেষ করেন।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শত বছরের পুরোনো গির্জাকে অক্ষত তুলে নেয়া হচ্ছে ৫ কিলোমিটার দূরে
শত বছরের পুরোনো গির্জাকে অক্ষত তুলে নেয়া হচ্ছে ৫ কিলোমিটার দূরে

সুইডেনের উত্তরাঞ্চলের কিরুনা শহরের ১১৩ বছরের পুরোনো ঐতিহাসিক কাঠের গির্জা স্থানান্তরের কাজ শুরু হয়েছে। ওই এলাকায় খনি থাকার কারণে ভূমিধস Read more

উপদেষ্টা আসিফ মাহমুদ ও সাকিবের পাল্টাপাল্টি পোস্ট
উপদেষ্টা আসিফ মাহমুদ ও সাকিবের পাল্টাপাল্টি পোস্ট

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি Read more

ভাসুরের সঙ্গে পরকীয়ার অভিযোগে ছোট ভাইয়ের হাত কেটে দিল বড় ভাই
ভাসুরের সঙ্গে পরকীয়ার অভিযোগে ছোট ভাইয়ের হাত কেটে দিল বড় ভাই

নাটোরের সিংড়া উপজেলায় ইসরাফিল নামে এক যুবকের দুই হাত কবজি থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন বড় ভাই Read more

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ
ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ

ভারতের হায়দরাবাদের তেলাঙ্গানায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৩৫ জনে। এ ঘটনায় অনেকে গুরুতর আহত হয়েছেন।এখনও বহু Read more

আড়াই বছর পর বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু
আড়াই বছর পর বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

বেনাপোল বন্দর দিয়ে আড়াই বছর পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) রাতে প্রথম চালানে ভারতীয় একটি Read more

পঞ্চগড়ে একদিনের ব্যবধানে দুই কিশোরী নির্যাতনের ঘটনায় গ্রেফতার ২
পঞ্চগড়ে একদিনের ব্যবধানে দুই কিশোরী নির্যাতনের ঘটনায় গ্রেফতার ২

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একদিনের ব্যবধানে দুই কিশোরী যৌন নির্যাতনের শিকার হয়েছে। এই ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের হয়েছে। পুলিশ ইতোমধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন